
চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় মাদকদ্রব্য ‘ফেয়ারডিল’ এবং একটি বিলাসবহুল প্রাইভেট কারসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে জীবননগর থানাধীন হাসাদহ বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন এলিয়েন মডেলের প্রাইভেট কারকে থামানোর সংকেত দিলে চালক ও সহযোগী পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার কলাগাছিয়া গ্রামের মৃত কাদের হাওলাদারের ছেলে মো. আলিম হোসেন (৩৬) এবং বাবু জমাদারের ছেলে জনিকে (৪০) আটক করা হয়।
তল্লাশিতে আসামিদের হেফাজত ও গাড়ি থেকে মোট ৫৭৬ বোতল নেশাজাতীয় মাদক ফেয়ারডিল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৪০ হাজার টাকা। এ ছাড়া ২৫ লাখ টাকা মূল্যের প্রাইভেট কার এবং ৪টি স্মার্টফোন জব্দ করা হয়।
পুলিশ সুপার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চুয়াডাঙ্গাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন ডিবি দলের এসআই মো. আশরাফুল ইসলাম।

বগুড়ায় সাম্প্রতিক সময়ে ধারালো অস্ত্র, বিশেষ করে চাকু দিয়ে হামলা ও খুনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতের ঘটনা।
৩ ঘণ্টা আগে
রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও খাল ব্যবস্থাপনা উন্নয়নে ১ হাজার ২০০ কোটি টাকার দুটি বড় প্রকল্প হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। জিয়া সরণি খাল পুনরুদ্ধারে ৩০০ কোটি এবং শ্যামপুর খাল উন্নয়নে ৯০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের...
৫ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে ঝর্ণা নামের এক গৃহবধূকে হত্যার পর ঘরে লাশ রেখে নিরাপদে সরে গিয়ে প্রতিবেশী এক নারীকে ফোন করে স্বামী জানায়, ‘স্ত্রী ঝর্ণাকে মেরে ফেলেছি, তার বাবাকে একটু খবর দেও লাশ উদ্ধার করতে।’
৫ ঘণ্টা আগে
ফেনীতে চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে নাঈমা আক্তার লিজা (২১) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১১ এপ্রিল) সংকটাপন্ন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ফেনী শহরের ‘ওয়ান-স্টোপস মেটারনিটি ক্লিনিক’ সিলগালা করেছে ফেনীর স্বাস্থ্য বিভাগ।
৫ ঘণ্টা আগে