
জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে ও ভোক্তাদের ভোগান্তি কমাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচটি ফিলিং স্টেশনে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত পাঁচ ট্যাগ অফিসার হলেন খলিল ফিলিং স্টেশনে (পূর্ব বাইপাস) উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল আলম বসুনিয়া, মেসার্স করিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে (পশ্চিম বাইপাস) উপজেলা উপসহকারী (জনস্বাস্থ্য) প্রকৌশলী মো. খোকন রানা, মেসার্স জোবেদা ফিলিং স্টেশনে (ধর্মপুর) উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাইদুর রহমান ও মেসার্স বামনডাঙ্গা ফিলিং স্টেশনে (বামনডাঙ্গা) উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রুবেল মিয়া।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি। তিনি বলেন, ‘জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের ভোগান্তি কমাতে উপজেলার পাঁচ ফিলিং স্টেশনে একজন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা সংশ্লিষ্ট পাম্পের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করবেন।’
ইউএনও জানান, ট্যাগ অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশনা দেওয়া আছে। সেগুলো হলো ফিলিং স্টেশনের দৈনিক মজুত রেজিস্টার সংরক্ষণ ও যাচাই, ডিপো থেকে সরবরাহ করা তেল সঠিকভাবে গ্রহণ ও হিসাব মেলানো, ডিপস্টিকের মাধ্যমে তেলের পরিমাণ নিশ্চিত করা, মিটার রিডিং ও বিক্রয় হিসাব পর্যবেক্ষণ এবং প্রতিদিন অন্তত তিনবার তদারকি করা।
এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাব্বির আহমেদ স্বাক্ষরিত এক আদেশে ট্যাগ অফিসার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন কোনো কর আরোপ ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬৪৭ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার ৩০৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে বরিশাল সিটি করপোরেশন। বাজেটে ১২টি বৃহৎ উন্নয়ন প্রকল্প, ইকোপার্ক, ৩০টি মাঠ, ৩টি ফুটওভার ব্রিজ, জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ তুলে ধরা হয়েছে।
৩ মিনিট আগে
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গণমাধ্যমকর্মীদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে আগামী ১২ আগস্ট সুপ্রিম কোর্টের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিক সমাজ। আজ বৃহস্পতিবার ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ল’রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে...
৮ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও অভিযুক্তদের বিচার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার লাইব্রেরির সামনে শুরু হওয়া এ কর্মসূচি আগামী সোমবার পর্যন্ত চলবে। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি রাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও সংহতি জা
২৫ মিনিট আগে
গত রোববার বিকেলে ভুক্তভোগী শিশু নিজ বাড়ি থেকে টাঙ্গন নদীতে গোসল করতে যায়। সেখানে একা পেয়ে প্রতিবেশী মো. রাশেদ ইসলাম (২০) নামের এক তরুণ শিশুটিকে আখ দেওয়ার প্রলোভন দেখান। একপর্যায়ে নদীর পূর্ব পাড়ে একটি আখখেতে নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি।
২৫ মিনিট আগে