রাজধানীর ভাটারা বসুন্ধরা ১০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় সাজ্জাদ হোসেন রাতুল (৩২) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সোয়া ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে বসুন্ধরা ১০০ ফিট এলাকায় ঘটনাটি ঘটে।
হাসপাতালে রাতুলের বোন সম্পা আক্তার জানান, বনানী মহাখালী মধ্যপাড়া এলাকায় তাদের নিজেদের বাড়ি। তাঁর বাবার নাম মো. শাহজাহান গাজী। বর্তমানে রাতুল স্ত্রীকে নিয়ে বাড্ডা বেড়াইদ এলাকায় থাকতেন। তিনি যমুনা ফিউচার পার্ক মার্কেটে একটি কাপড়ের দোকানে কাজ করতেন।
সম্পা আরও জানান, সকালে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে যমুনা ফিউচার পার্কে মার্কেটে কাজে যাচ্ছিলেন। বসুন্ধরা ১০০ ফিট এলাকায় একটি প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হয়। এরপর পথচারীরা তাঁকে উদ্ধার করে প্রথমে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে। সেখান থেকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। প্রাইভেটকার ও এর চালক পুলিশ হেফাজতে আছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ভাটারা থানা–পুলিশ তদন্ত করছে।

সোনারগাঁয়ে ইয়াবাসহ আটকের পর পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক কারবারি মো. রাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তাঁর ভাই আক্তার হোসেনকেও গ্রেপ্তারের খবর দিয়েছে পুলিশ। গ্রেপ্তার রাজু ও আক্তার হোসেন উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামের মৃত হোসেন আলির ছেলে।
৮ মিনিট আগে
ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত নাসরিন সুলতানার মৃত্যুকে ঘিরে হাসপাতাল-সংশ্লিষ্টদের অবহেলার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পর ডেঙ্গু পরীক্ষা করা হয়নি। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর পরিবার ডেঙ্গু পজিটিভ
২৯ মিনিট আগে
আরিফ তাঁর স্ত্রীকে নিয়ে ফেনীর ছাগলনাইয়া উপজেলার জশপুর নতুনপাড়ায় বসবাস করত। আমার মায়ের মৃত্যুর খবর পেয়ে দুই দিন আগে সে তিনটহরীতে আসে। আজ মায়ের কুলখানির দিন হঠাৎ সে এমন একটি ঘটনা ঘটাবে, তা আমি কল্পনাও করতে পারিনি...
৩৩ মিনিট আগে
গোপন সংবাদের ভিত্তিতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা জানতে পারেন, হালুয়াঘাট বাসস্ট্যান্ড থেকে যাত্রীবাহী বাসে করে দুটি বিপন্ন বন্যপ্রাণী পাচার করা হচ্ছে। আজ সেখানে অবস্থান নেয় ইউনিটের একটি দল। অভিযানের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি বাজারের ব্যাগ ফেলে পালিয়ে যায়।
৩৭ মিনিট আগে