
‘শহীদ আবু সাঈদের যে বুলেটবিদ্ধ ছবি, হয়তো একদিন মানুষ তাঁকে ভুলে যাবে। কিন্তু এ ছবিগুলো ইতিহাসকে মনে করিয়ে দেবে’—চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার বেলা ১১টায় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে শুরু হয় ‘ক্যামেরায় জুলাই বিপ্লব’ শীর্ষক তিন দিনের আলোকচিত্র প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ‘আমরা সাধারণত “৩৬ দিনের বিপ্লব” বলি, কিন্তু এ সময়ে যেসব গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, তা শুধু ৩৬ দিনের নয়—এটা ১৬ বছরের নির্যাতনের ইতিহাস। শহীদদের ভুলে যাওয়া হবে তাঁদের প্রতি অবিচার।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন। তিনি বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আছে। গত সাড়ে ১৫ বছরে গুম, খুন ও রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে অনেকে প্রাণ দিয়েছেন। জুলাই বিপ্লব ছিল সেই অন্যায়ের বিরুদ্ধে একটি গর্জন।’
এ কে এম মহসীন আরও বলেন, ‘জাতীয় প্রেসক্লাব থেকে এখন পর্যন্ত ৮০ জনকে “ফ্যাসিস্টমুক্ত” করা হয়েছে, প্রক্রিয়াটি এখনো চলছে। জানি না চট্টগ্রাম প্রেসক্লাব থেকে কয়জনকে মুক্ত করা হয়েছে। যদি না পারি, তাহলে শহীদদের রক্ত বৃথা যাবে।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্যসচিব জাহিদুল করিম কচি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘ক্যামেরায় জুলাই বিপ্লব’-এর আহ্বায়ক মোহাম্মদ হোসেন।
এ ছাড়া বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত আলোকচিত্রী নুরুদ্দিন আহমেদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বুলবুল আহমদ, দ্য পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, কালের কণ্ঠের ব্যুরোপ্রধান মুস্তফা নঈম, এনটিভির ব্যুরোপ্রধান শামসুল হক হায়দরী, সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালে নোমান, প্রেসক্লাব সদস্য মিয়া মোহাম্মদ আরিফ এবং চট্টগ্রাম ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান।
প্রদর্শনীতে ঢাকা ও চট্টগ্রামের প্রায় ১৬০টি ছবি স্থান পেয়েছে। এসব ছবিতে উঠে এসেছে জুলাই-আগস্টের রাজনৈতিক উত্তাল সময়, গুম, খুন ও নির্যাতনের নানা চিত্র।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৪ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে