
রাজধানীর ওয়ারী এলাকায় নকল বিআরবি, বিজলীসহ বিভিন্ন ব্র্যান্ডের বৈদ্যুতিক তার তৈরির অভিযোগে দুই কারখানায় অভিযান চালিয়েছে র্যাব। এ সময় এসব কারখানা থেকে বিপুল পরিমাণ কাঁচামাল, প্রস্তুতকৃত বৈদ্যুতিক তার ও উৎপাদন সরঞ্জাম জব্দ করা হয়। নকল বৈদ্যুতিক তার তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত ওয়ারী থানার বিসিসি রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে র্যাব-১০-এর লালবাগ ক্যাম্পের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতটি পরিচালিত হয়।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার জানান, বিসিসি রোডের দুটি কারখানায় বিশেষ অভিযান চালিয়ে নকল বিআরবি, বিজলী ও অন্যান্য ব্র্যান্ডের বৈদ্যুতিক তার তৈরির সরঞ্জাম, কাঁচামাল এবং প্রস্তুতকৃত পণ্য জব্দ করা হয়। এ ঘটনায় মো. শামীম নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে ১৫১ বস্তা পিভিসি দানা, ৫০ কেজি তার, ৪৬০ কেজি তামা, দুটি সিলার মেশিন, ২০ বস্তা আরআর কেবল কার্টন, দুটি কার্টন বিআরবি স্টিকার, একটি কার্টন পলি কেব্ল স্টিকার, একটি কার্টন বিজলী কেব্ল, ৯১ কয়েল বিআরবি কেব্ল এবং ৫০টি ডাইস জব্দ করা হয়। পরে জব্দ করা এসব নকল পণ্য ও সরঞ্জাম ধ্বংস করা হয়।

তিন মাসের বকেয়া মজুরি-ভাতা পরিশোধ, বন্ধ কারখানা চালু এবং শ্রমিকদের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহারের দাবিতে আশুলিয়ার বাইপাইলে ক্লোদিং কার্নিভালস লিমিটেডের শ্রমিকেরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। আজ বুধবার বিকেল তিনটার দিকে কারখানার গেট থেকে মিছিল করে তাঁরা আশুলিয়া থানার সামনে মানববন্ধন করেন।
৩ মিনিট আগে
রাজশাহীর বাঘায় জুসি বেগম (৩০) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর তাঁর স্বামী জহুরুল ইসলাম (৩৫) বলেন, ‘আমার আগেপিছে কিছু নেই, আমি আজ থেকে মুক্ত।’
৭ মিনিট আগে
রাফসাদের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়ায়। তাঁর বাবার নাম জামাল উদ্দিন রিপন। হাজারীবাগের ঝিগাতলা ৪ /এ রাস্তার জাহানারা মেনশন নামের ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন। দুই ভাইয়ের মধ্যে রাফসাদ ছিলেন ছোট...
৮ মিনিট আগে
সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে সিঁড়িতে পড়ে প্রবাসী বাংলাদেশি সৌরভের মৃত্যু হয়েছে। সৌরভ গত পাঁচ বছর ধরে জেদ্দার আলসাইম কোম্পানির হয়ে একটি ব্যাংকে চাকরি করতেন। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তাঁর মা-বাবা ও স্বজনেরা।
২২ মিনিট আগে