
একসময় বন্য প্রাণী শিকার করলেও পরে তাঁরই হাত ধরে প্রাণ ফিরে পেয়েছে অসংখ্য বন্য প্রাণী। অসুস্থ, বিপন্ন বন বিড়াল, ভালুক, ইগল, অজগর, হরিণ থেকে শুরু করে অসহায় প্রাণীগুলোর প্রতি ছিল তাঁর অপরিসীম মমতা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যক্তি উদ্যোগে তাই প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। এখনো অসংখ্য অসুস্থ প্রাণী সেখানকার নিরাপদ পরিবেশে থেকে আশ্রয় আর চিকিৎসা নিয়ে আবার তাদের চিরচেনা বন্য পরিবেশে ফিরে যাওয়ার অপেক্ষায়। তবে আজ তাদের দেখভালের জন্য নেই সেই মমতাময় অভিভাবক সীতেশ রঞ্জন দেব। আজ মঙ্গলবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে নিজ বাসস্থানে শেষনিশ্বাস ত্যাগ করেছেন ‘সীতেশ বাবু'।
সীতেশ রঞ্জন দেব ছিলেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বন্য প্রাণী সংরক্ষণ আন্দোলনের কর্মী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
বিষয়টি নিশ্চিত করে সীতেশ রঞ্জন দেবের নাতি রাজদ্বীপ দেব জানান, সকালে হঠাৎ করে সীতেশ রঞ্জন দেবের শারীরিক অবস্থার অবনতি হয়। পরে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নেওয়ার জন্য রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
পরিবারের তথ্য অনুযায়ী, সীতেশ রঞ্জন দেব দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এবং বাসায় চিকিৎসাধীন ছিলেন।
আজ বেলা ২টার দিকে শ্রীমঙ্গলের নিজ গ্রাম নোয়াগাওয়ে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
সীতেশ রঞ্জন দেবের মৃত্যুতে শোক জানিয়েছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতারা।
কয়েক দশক ধরে আহত, অসুস্থ ও বিপন্ন বন্য প্রাণী উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসনের কাজ করেছেন সীতেশ রঞ্জন দেব। বন্য প্রাণী হত্যা ও পাচার প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জনসচেতনতা তৈরিতেও তিনি কাজ করেছেন। ১৯৯১ সালে ভালুকের আক্রমণে ক্ষতবিক্ষত হয়েছিল তাঁর মুখমণ্ডলের একাংশ, হারিয়েছিলেন এক চোখ। কিন্তু তারপরও এই প্রাণীগুলোর জন্য বয়ে গেছে তাঁর ভালোবাসার ফল্গুধারা। ২০১১ সালে তাঁর প্রতিষ্ঠিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের মাধ্যমে প্রাণীগুলোকে প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার কাজ চলছে এখনো।
প্রতিষ্ঠানটি এ পর্যন্ত এক হাজারের বেশি বন্য প্রাণী উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসনের কাজ করেছে বলে জানিয়েছেন তাঁর ছেলে সঞ্জিত দেব।

আজ মঙ্গলবার বেলা ২টার পর থেকে নগরীর শিববাড়ী মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করে তারা। এদিকে নগরীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম শিববাড়ী মোড় অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৩ মিনিট আগে
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার স্টেশন রোড এলাকায় এক রাতেই ছয় দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে টিন ও দেয়াল কেটে দোকানে ঢুকে নগদ টাকা ও মালামাল নিয়ে যায় চোরের দল।
৮ মিনিট আগে
পাবনার সুজানগর উপজেলার সেই যুবদল নেতা শফিউল আলম বাবুকে (৪২) ডোপ টেস্টে মাদকসেবী হিসেবে শনাক্ত করা হয়েছে। তাঁর শরীরে ইয়াবা ও গাঁজার উপস্থিতি শনাক্ত হওয়ার পর তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
২৫ মিনিট আগে
চলতি বছরের মার্চ মাস থেকে আমেনার সঙ্গে পরিবারের যোগাযোগ ছিল না। মে মাসের শেষের দিকে নুরজাহান আমেনার বাসায় যান। সেখানে গিয়ে জানতে পারেন, তারা অন্যত্র বাসা নিয়েছে। দীর্ঘদিন খোঁজাখুঁজির পর নুরজাহান আমেনার নতুন বাসার ঠিকানা খুঁজে পান। সেখানে গিয়ে আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পারেন, ২৬ মার্চ সন্ধ্যা সা
২৯ মিনিট আগে