
বগুড়ার ধুনটে মাদকের টাকা না পেয়ে বাবাকে হত্যাচেষ্টার অভিযোগে ফিরোজ আলম (২৭) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার রাতে উপজেলার গোপাল নগর ইউনিয়নের চকমেহেদী গ্রামে এ ঘটনা ঘটে। আজ শনিবার দুপুরে পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
গ্রেপ্তার ফিরোজ আলম চকমেহেদী গ্রামের বারু শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফিরোজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েছেন। মাদক কেনার টাকা না পেয়ে তাঁর বাবা-মাকে প্রায়ই মারধর করতেন। গতকাল রাতে ফিরোজ তাঁর বাবার কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করেন। বাবা টাকা দিতে রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে তাঁর বাবাকে পিটিয়ে হত্যার চেষ্টা করেন ফিরোজ। এ সময় মা-বাবার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে যান এবং ফিরোজকে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গেলে ফিরোজকে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) হীরক কুমার বলেন, মাদকাসক্ত ছেলের মারপিটে তাঁর বাবা আহত হয়েছেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজন ফিরোজকে মাদকাসক্ত অবস্থায় পুলিশের নিকট সোপর্দ করেন। তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাবা-মা লিখিত অভিযোগ দিলে পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে নতুন মামলা করে গ্রেপ্তারি পরোয়ানা আদালতে পাঠানো হবে।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি গ্রামে পারিবারিক কবরস্থানে সোমবার দিবাগত গভীর রাতে দাফন করা হয়েছে। এর আগে রাত সাড়ে ১১টার দিকে তাঁর বাবার বাড়ির উঠানে জানাজা অনুষ্ঠিত হয়।
১১ মিনিট আগে
পুলিশের ভাষ্য, জবানবন্দিতে ইমন ঘটনার দায় স্বীকার করেছেন। জবানবন্দি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে রাতেই পুলিশি নিরাপত্তায় তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আদালতে জবানবন্দি দেওয়ার সময় ইমন কান্নায় ভেঙে পড়েন বলেও পুলিশ সূত্রে জানা গেছে।
১৩ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে মো. হামিম খান (১২) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। ১৯ সেপ্টেম্বর (শনিবার) বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি সে। এ ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রের ভাষ্য, টাকা ফেরত নেওয়ার পর আবু বকর বাজারে তাঁর লাগানো নির্বাচনী ব্যানারে কেউ যেন হাত না দেয়, সে বিষয়ে হুমকি দেন। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে বাজারের মাঝখানে পিস্তল বের করে গুলি ছোড়েন বলে অভিযোগ ওঠে। এতে গুলির শব্দে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে