বগুড়ার শেরপুর মহাসড়কে বিকল হওয়া ট্রাক মেরামতের সময় চাপা পড়ে দুই কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়িদহ ইউনিয়নের মহিপুর এলাকায় ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বগুড়া সদর উপজেলার ইসলামপুর এলাকার মামুনুর রশিদ (২০) ও নন্দীগ্রাম উপজেলার বাসো এলাকার আবু হানজালা (২৬)। তাঁরা ট্রাক মেরামতের কাজ করতেন। আহত ট্রাকচালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, গাছের গুঁড়িবোঝাই একটি ট্রাক মহিপুর এলাকায় বিকল হলে খবর পেয়ে ওই দুই কর্মী সেখানে যান। পরে তাঁরা মহাসড়কের পাশের সড়ক বিভাজকের কাছে দাঁড়িয়ে ট্রাকটি মেরামতের কাজ করছিলেন। একপর্যায়ে ট্রাকটি তাঁদের ওপর হেলে পড়ে। এতে দুই কর্মী ও চালক চাপা পড়েন।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ওই তিনজনকে উদ্ধার করে। পরে হাইওয়ে পুলিশ তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে দুই কর্মীর মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তিদের মরদেহ আজ ভোরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ট্রাকচালকের চিকিৎসা চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। গত এক মাসে ঘটেছে অন্তত ১৭টি চুরির ঘটনা। বিপরীতে পুলিশের খাতায় জমা পড়েছে মাত্র তিনটি অভিযোগ। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন নাজুক চিত্র ও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে জনমনে। ক্ষতিগ্রস্তরা বলছেন, থানায় অভিযোগ করেও প্রতিকার ন
২ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের ফকিরগঞ্জ বাজারে শতবর্ষী একটি মরা শিমুল গাছ এখন জননিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই শুকনো ডালপালা ভেঙে পড়ছে, অথচ দাঁড়িয়ে থাকা গাছটি অপসারণে এখনো নেওয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ। এতে বাজারের ব্যবসায়ী, পথচারী, স্থানীয় বাসিন্দা এবং পাশের বিদ্যালয়
৪ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় অস্ত্র হাতে প্রতিপক্ষকে ধাওয়া করা দুই যুবককে শনাক্তের পর তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে পুলিশ এখনই তাঁদের নাম-পরিচয় প্রকাশ করছে না। দলীয় সূত্রে জানা গেছে, অস্ত্র হাতে থাকা ওই দুই যুবক হলেন
৪ মিনিট আগে
কিশোরগঞ্জে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলামকে (৪০) কার্যালয়ে ঢুকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের চার কর্মচারীর বিরুদ্ধে।
২৯ মিনিট আগে