
শিক্ষা, গবেষণা ও একাডেমিক উৎকর্ষ বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও চট্টগ্রামের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগংয়ের (ইউএসটিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা এবং ইউএসটিসির পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় দুই বিশ্ববিদ্যালয় যৌথ গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা, গবেষণার ফলাফল ও প্রকাশনা বিনিময়, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং একাডেমিক জ্ঞান ও প্রযুক্তির পারস্পরিক আদান-প্রদানে সহযোগিতা করবে।
এ ছাড়া দুই প্রতিষ্ঠানের গবেষণাগার ও অন্যান্য গবেষণা অবকাঠামো পারস্পরিক ব্যবহারের সুযোগ, সেমিনার, কর্মশালা, সম্মেলন ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন, চাকরি মেলা পরিচালনা এবং একাডেমিক ও পেশাগত দক্ষতা উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের সুযোগ থাকবে।
সমঝোতা স্মারকের আওতায় এমএস, এমফিল ও পিএইচডি পর্যায়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমেও পারস্পরিক সহযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষা, গবেষণা ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে নতুন সুযোগ পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং ফার্মেসি বিভাগের অধ্যাপক মাসুম শাহরিয়ারসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে ইউএসটিসির পক্ষে রেজিস্ট্রার দিলিপ কুমার বড়ুয়া, ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন ড. অনিন্দ্য কুমার নাথ, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. জিয়া উদ্দিন এবং প্রক্টর আব্দুল মোতলেব ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ইউএসটিসির মধ্যে একাডেমিক ও গবেষণাভিত্তিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। দুই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের পাশাপাশি যৌথ গবেষণার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।

অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য জানতে চাওয়ায় মাগুরায় এক সাংবাদিককে অশালীন ভাষায় গালিগালাজ, পা কেটে নেওয়া ও মামলা দিয়ে হয়রানির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক মানবকণ্ঠ...
২১ মিনিট আগে
হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে লিটন সরকার (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার তেলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিটন তেলিয়াপাড়া চা বাগানের নোয়াহাটি এলাকার ঠাকুর ধন সরকারের একমাত্র ছেলে...
৩৯ মিনিট আগে
জ্বর নিয়ে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের ডেঙ্গু নির্ণয়ের সব পরীক্ষা হাসপাতালে করা যাচ্ছে না। চিকিৎসকের পরামর্শ দেওয়া কয়েকটি পরীক্ষা বাইরে থেকে করাতে হচ্ছে রোগীদের। পাশাপাশি প্রয়োজনীয় কিছু স্যালাইনও বাইরে থেকে কিনতে হচ্ছে।
১ ঘণ্টা আগে
২০০৭ সালের ১৪ মে রাতে কাজ শেষে মা মাহমুদা বেগম ও মেয়ে দুলালী বেগম একসঙ্গে বাড়ি ফিরছিলেন। পথে গোবিন্দগঞ্জের চক শিবপুর গ্রামের আলেক উদ্দিনের বাড়ির কাছে আগে থেকে ওত পেতে থাকা বিরাজ আলীসহ আরও দুই থেকে তিনজন তাঁদের পথরোধ করেন।
১ ঘণ্টা আগে