
গাইবান্ধায় বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শহরের বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার বিকেলে গাইবান্ধা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব হোসেন বিষয়টি নিশ্চিত করছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলা যুবলীগের সহসভাপতি সঞ্জীব বিশ্বাস বুড়ু এবং জেলা ছাত্রলীগের উপপরিবেশবিষয়ক সম্পাদক মো. রানা মিয়া।
ডিবি পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা অনলাইন ও অফলাইনে সুসংগঠিত হয়ে দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মোবাইল ফোনে গ্রুপের মাধ্যমে নেতা-কর্মীরা নিষিদ্ধ সংগঠন নিয়ে কার্যক্রম চালাচ্ছেন। বেশ কয়েকজন সাংবাদিকও এই গ্রুপের সদস্য রয়েছেন। তাঁরা সাংবাদিকতার আড়ালে মাঠ থেকে তথ্য সংগ্রহ করে দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছেন।
গাইবান্ধা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব হোসেন বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের ফোনে অনেক ধরনের তথ্য পাওয়া গেছে। তাঁদের জিজ্ঞাসা চলছে। সেগুলো নিয়ে কাজ চলছে। তাঁদের সঙ্গে নিয়ে আবারও অভিযান চালানো হবে।’

আবদুস সালাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ ভিশনের কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ২০০টি ডাস্টবিন দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আরও ডাস্টবিন দেওয়া হবে।
১৫ মিনিট আগে
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত দুই কিশোর গ্যাং ‘র’ ও ‘ক্রাইম সেটআপের’ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হত্যা, ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামিও রয়েছেন।
৩৩ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় স্থানীয় বিএনপি ও জিয়া পরিষদের দুই নেতার বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপি নেতা ও তাঁর স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা সবাই বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার রাত ৮টার পর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের চক রোয়াইড গ্রামের....
৩৭ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে মোবাইল ফোনে কল করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে টাঙ্গাইলের এক যুবককে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাবি রেলস্টেশন এলাকায় তাঁকে আটক করা হয়। এ সময় ওই যুবককে মারধরও করা হয়। পরে আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে....
৪২ মিনিট আগে