Ajker Patrika

সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় আন্তজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় আন্তজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘প্রিন্সিপাল ১০০ শপিং মলের’ একটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনায় আন্তজেলা চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘প্রিন্সিপাল ১০০ শপিং মলের’ একটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার কাঁচপুর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার আল আমিন (২৩), আলা উদ্দিন (৪৫), বাবু মিয়া (৪০), মো. ইছহাক ওরফে সাগর (৪২) এবং চট্টগ্রামের কামাল হোসেন (৪০), মো. আলমগীর হোসেন (৪৫), মো. জামাল হোসেন (৩৮), মো. সুমন মিয়া (৪১), মো. রুবেল মিয়া (২৩)। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে।’

ওসি বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা আন্তজেলা চোর চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা চুরির সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে।’

উল্লেখ্য, গত ১২ জুন সোনারগাঁয়ের প্রিন্সিপাল ১০০ শপিং মলের আমিনুল টেলিকম নামের মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটে। এ সময় বিভিন্ন মডেলের ১২০টি আইফোন ও ২৬টি স্মার্ট ফোনসহ নগদ ৬ লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় দোকান মালিক আমিনুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত