
গাইবান্ধার গোবিন্দগঞ্জের জয়পুরপাড়ায় চিনিকলের দখল করা জমির কমিটি নিয়ে সাঁওতালদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন শিউলী মার্ডি, লুকাস মুরমু ও শ্যামলী মার্ডি। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রংপুর চিনিকল বন্ধ হয়ে যাওয়ায় সাঁওতালরা ১ হাজার ৮৬২ একর জমি বাপ-দাদার দাবি করে ভোগদখল করে আসছেন। ওই জমির মালিকানা ফেরতের দাবিতে আবার আন্দোলন করছে সাহেবগঞ্জ বাগদা ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। চলতি বছরের ১ এপ্রিল ফিলিমন বাস্কের নেতৃত্বে একটি নতুন কমিটি ঘোষণা করা হলে কমিটি দুই ভাগে ভাগ হয়ে যায়। বর্তমানে একটির নেতৃত্বে রয়েছেন ফিলিমন বাস্কে অন্যটির নেতৃত্বে জাফরুল ইসলাম।
আজ রোববার দুপুরে জয়পুরপাড়ায় ফিলিমন বাস্কের নেতৃত্বে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন চলছিল। সেখানে কমিটি নিয়ে দুই গ্রুপের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই গ্রুপের মধ্য সংঘর্ষ বাধে। এ সময় নারীসহ তিনজন আহত হন।

ফিলিমন বাস্কের দাবি, ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির অপর গ্রুপের জাফরুল, স্বপন শেখ ও সাবুর নেতৃত্বে সংঘবদ্ধ দল পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।
তবে জাফরুল ইসলাম ও অন্যরা তাঁদের বিরুদ্ধে হামলার অভিযোগ অস্বীকার করেছেন।
স্থানীয়রা বলছেন, সাঁওতালরা দীর্ঘদিন ধরে চিনিকলের জমি দখল করে অন্যদের কাছে লিজ দিয়ে আসছেন। সেই জমির লিজ ও ভোগদখল করার কমিটি নিয়ে আজ তাঁদের মধ্য সংঘর্ষ হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পবিত্র কুমার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ঝালকাঠির রাজাপুর উপজেলায় যুবক মিলন হাওলাদার হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. মাসুম সরদারকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার (১১ এপ্রিল) ঢাকার সাভার এলাকায় যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৮, বরিশাল ও র্যাব-৪, মিরপুরের একটি যৌথ অভিযানকারী দল গোপন সংবাদের ভিত্তিতে এই
৪ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজার বুদ্ধিজীবী এলাকায় ইমন নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধারালো অস্ত্রের আঘাতে তার পা ও হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে...
১০ মিনিট আগে
‘ছিনতাই-রাহাজানি রোধে এক সপ্তাহের মধ্যে ইতিবাচক ফল দেখতে চাই। তবে গত মাসের চেয়ে এ মাসে পরিস্থিতি ভালো। তবু আমরা সময় বেঁধে দিয়েছি। এক সপ্তাহের মধ্যে কোনো অভিযোগ শুনতে চাই না।’
১৬ মিনিট আগে
বরিশাল নগরে ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে সিটি করপোরেশন। রোববার (১২ এপ্রিল) নগরীর ফজলুল হক অ্যাভিনিউ-সংলগ্ন নগর ভবন এলাকা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।
৪০ মিনিট আগে