
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা গ্রামে ঘরে উঁকি দেওয়ার অভিযোগ এনে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ, আরেকজন পলাতক রয়েছেন। নিহত নিয়াশা চন্দ্র দাস (৫৭) কলমা ইউনিয়নের দাসপাড়া এলাকার বাসিন্দা ও মনীন্দ্র চন্দ্র দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী অসিম দাসের স্ত্রীর ঘরে উঁকি দেওয়ার অভিযোগে অসিমের ভাই মহাদেব গতকাল সোমবার রাতে নিয়াশা চন্দ্র দাসকে ডেকে নিয়ে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে রাত ৩টার দিকে তাঁকে দাসপাড়া হরি সভা মন্দিরের সামনে নিয়ে আসা হয়। এ সময় মহাদেবের সহযোগী মাহবুব তাঁকে থাপ্পড় দিলে তিনি পাকা সড়কে লুটিয়ে পড়েন। এ সময় তাঁর নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয় এবং তিনি অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকাবাসী মহাদেবকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তবে অভিযুক্ত মাহবুব ঘটনার পর থেকে পলাতক।
নিহত নিয়াশার বড় মেয়ে উর্মিলা মণ্ডল বলেন, ‘আমার বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে মারধর করে হত্যা করা হয়েছে। আমার বাবা মাছ ধরে সংসার চালাতেন। এখন আমাদের কী হবে? যারা আমার বাবাকে হত্যা করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।’
প্রবাসী অসিম দাসের স্ত্রী পূজা দাস বলেন, ‘আমার দেবর মহাদেব অনেক দিন ধরে আমাকে বিরক্ত করত। আমার সম্মানহানি করতে মিথ্যা অপবাদ দেওয়ার জন্যই এ ঘটনা ঘটিয়েছে। যাঁকে মারা হয়েছে, তিনি একজন বয়স্ক মানুষ, আমার বাবার বয়সী। তিনি আমাদের বাড়ির আশপাশেও আসেননি।’
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় মহাদেব নামের একজনকে আটক করা হয়েছে। অন্য জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চট্টগ্রামে চাঁদা না পেয়ে ইউনুছ মিয়া নামের এক প্রবাসীকে জখম করার অভিযোগে চারজনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেনের আদালত এই আদেশ দেন।
২ মিনিট আগে
বরিশালের কালাবদর নদীতে কোস্ট গার্ডের অভিযানে জেলেদের হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে বরিশালের মেহেন্দীগঞ্জ ও ভোলা সদর উপজেলার সীমানাঘেঁষা কালাবদর নদীসংলগ্ন একটি খালের মধ্যে হামলাটি হয়। মৎস্য অধিদপ্তর ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, অধিদপ্তরকে না জানিয়ে কোস্ট গার্ড নিয়মবহির্ভূতভাবে অভিযানে
২০ মিনিট আগে
রাজধানীর কাফরুল থেকে ৭০ লাখ টাকা মূল্যের মদ-বিয়ারসহ আদিল হায়দার সেলিম (৫৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
২৭ মিনিট আগে
জাতীয় সংসদে বিএনপিকে নিয়ে অশালীন মন্তব্য করায় নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য (এমপি) আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
৪০ মিনিট আগে