
ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ শাহেদ আলী (৬৭) হত্যা মামলায় আসামি হয়ে প্রায় এক মাস ঘরছাড়া ছিল একটি পরিবার। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে শুক্রবার বাড়িতে ফিরে তাঁরা দেখেন, ঘরের জানালা ভাঙা এবং দরজায় অন্য তালা ঝুলছে। তালা ভেঙে ঘরে ঢুকে ধান-চাল, টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটের অভিযোগ করেছেন তাঁরা।
উপজেলার সদর ইউনিয়নের খন্দকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবারের বিরুদ্ধে মালামাল লুটের অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে বাদীপক্ষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর জমি নিয়ে বিরোধের জেরে হামলায় আহত শাহেদ আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় তাঁর ছেলে রফিকুল ইসলাম আটজনকে আসামি করে হত্যা মামলা করেন। আসামিরা হলেন—মো. বাবুল হোসেন, রহমত আলী, দুলাল মিয়া, মঞ্জুরুল ইসলাম, হৃদয়, মেহেদী, আরশাদ আলী ও মেহের বানু। তাঁদের মধ্যে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে। পরে বাকিরা উচ্চ আদালত থেকে জামিন পান।
ভুক্তভোগীদের অভিযোগ, গ্রেপ্তার এড়াতে তাঁরা প্রায় এক মাস বাড়ির বাইরে ছিলেন। শুক্রবার বেলা ১১টার দিকে বাড়িতে ফিরে তাঁরা দেখেন, ঘরের জানালা ভাঙা এবং দরজায় অন্য তালা লাগানো। ভেতরে প্রবেশ করে দেখেন মালামাল নেই। এমনকি বাড়ির খড়ের পালা ও চারটি গরুও খোয়া যাওয়ার অভিযোগ করেন তাঁরা।
মামলার আসামি মেহের বানু বলেন, ‘আমরা খুব কষ্টের মধ্যে আছি। মামলা হওয়ার পর বাড়িতে থাকতে পারিনি। এখন বাড়িতে এসে দেখি ঘরের এই অবস্থা। আমরা কোথায় যাব, কীভাবে থাকব—তা বুঝতে পারছি না।’
মেহের বানুর মেয়ে সুফিয়া অভিযোগ করেন, তাঁর স্বামী বিদেশে থাকেন। ঘরে থাকা তাঁর গয়না, টাকাপয়সা ও ধান লুট করে নিয়ে যাওয়া হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
ভুক্তভোগী আরশাদ আলীও ঘর থেকে মালামাল লুটের অভিযোগ করে সঠিক বিচার দাবি করেন।
তবে ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ অস্বীকার করেছেন নিহত শাহেদ আলীর পরিবারের সদস্য ও মামলার বাদীপক্ষের রোকেয়া খাতুন। তিনি বলেন, ‘আমরা শোকের মধ্যে আছি। অন্যের ঘরবাড়ির মালামালের প্রতি আমাদের কোনো লোভ নেই। যেদিন স্বামীকে মারছে, সেদিন বাড়িতে কত মানুষই তো আইছে। বাইরের কেউ কিছু নিয়ে থাকলে সে বিষয়ে আমরা কিছু জানি না।’
চারটি গরু তাঁদের বাড়িতে থাকার বিষয়ে রোকেয়া খাতুন বলেন, স্বামী মারা যাওয়ার পর গরুগুলোর দেখভাল ও খাওয়ানোর ব্যবস্থা না থাকায় সেগুলো সেখানে বেঁধে রাখা হয়েছে।
রোকেয়া খাতুনের ছেলে রফিকুল ইসলাম বলেন, ‘আমরা নিজেরাই বাবার মৃত্যুর শোক সামলাতে পারছি না। কেন আমরা অন্যের ঘরের জিনিস নিতে যাব? বাইরে থেকে কেউ নিয়ে গেলে সে বিষয়ে আমাদের কিছু জানা নেই।’

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পাবনার সাঁথিয়া উপজেলার পৌরসভা বাদে ১০টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার সকালে সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক রুকন বৈঠকে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
৫ মিনিট আগে
উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগে চারটি খননযন্ত্র (ড্রেজার) ও একটি বাল্কহেডসহ আটজনকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১২ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের হুক ছিঁড়ে ৬টি বগি বনের ভেতর রেখে ৬ বগি নিয়ে শ্রীমঙ্গল রেলস্টেশনে পৌঁছায়। সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় পরও ফেলে যাওয়া বগিগুলো উদ্ধার কিংবা সংযুক্ত করা সম্ভব হয়নি। তবে এ ঘটনা হতাহত নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট
১৩ মিনিট আগে
গত দেড় দশকের বেশি সময় ধরে দশম গ্রেডে উন্নীত করার দাবি জানিয়ে আসছেন ফার্মাসিস্টরা। তবে দীর্ঘদিনেও এ দাবির বিষয়ে কার্যকর কোনো সিদ্ধান্ত হয়নি। এবার নতুন করে বিষয়টি আমলে নিয়ে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ফার্মাসিস্টদের প্রথম জাতীয় কনভেনশনে বক্তারা...
৩০ মিনিট আগে