
তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে করা বিস্ফোরক আইনের একটি মামলায় বিএনপি, জামায়াতে ইসলামী ও এলডিপির ৩০ নেতা-কর্মীকে খালাস দিয়েছেন চট্টগ্রামের আদালত। আজ সোমবার চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আল আমিন এ রায় ঘোষণা করেন। আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে।
২০১২ সালের ১৬ মে ঢাকার আদালতে বিএনপি, জামায়াতে ইসলামী ও এলডিপির নেতাদের জামিন বাতিলের প্রতিবাদে চট্টগ্রামের আনোয়ারা এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভের ঘটনায় আনোয়ারা থানায় উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী ও এলডিপির ২৭ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। দীর্ঘ ১৬ বছর আইনি ও বিচারিক প্রক্রিয়া শেষে আজ মামলাটির রায় দেওয়া হয়।
জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর ও আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহাদৎ হোসেন জানান, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় আদালত সবাইকে বেকসুর খালাস দিয়েছেন।
খালাস পাওয়া আসামিরা হলেন মো. সেলিম, সাইফুল ইসলাম খান, জয়নাল আবেদীন, জিয়াউল হক, শাহ আলম, নুরুল আলম, মো. হেলাল, এস এম মোজাম্মেল হক, এরশাদ, সাদ্দাম হোসেন, মো. জলিল, আবদুল মান্নান, মুবিন, মাসুদ, মজিবুর রহমানসহ ৩০ জন।
আনোয়ারা থানা-পুলিশ মামলার এজাহারভুক্ত ২৭ আসামির সঙ্গে আরও তিনজনকে যুক্ত করে মোট ৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ৬ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে।

বরাদ্দের মধ্যে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের কার্যালয় নির্মাণ এবং সমাধিসৌধের সৌন্দর্যবর্ধন ও সার্বিক উন্নয়নে ১ কোটি টাকা, পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল সংগ্রহে ৫ লাখ টাকা, পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) স্থাপনে ২ লাখ টাকা...
২ ঘণ্টা আগে
যশোরের কেশবপুরে নানাবাড়িতে বেড়াতে এসে শাপলা ফুল তুলতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশুরা হলো যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে নয়ন হোসেন (৮) ও খাজুরা গ্রামের শাহজালালের...
২ ঘণ্টা আগে
গত রোববার দুপুর ১২টা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২-এর বহির্গমন পথ এলাকায় মানুষের উপচে পড়া ভিড়। লাগেজ ও ব্যাগ হাতে মানুষের জটলা। অনেক জায়গায় পথ আটকে পার্কিং করা হয়েছে প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল। সেখানে হকার ও বিভিন্ন এজেন্সির দালালদের দৌরাত্ম্যও চোখে পড়েছে।
২ ঘণ্টা আগে
হাওরবেষ্টিত কিশোরগঞ্জ জেলায় সংক্রামক রোগ ডায়রিয়ার প্রাদুর্ভাব চলছে। চলতি বছরের ৯ মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছে ২৪ হাজার ৯৮৩ জন রোগী। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার জেলার ১৫টি হাসপাতালে ভর্তি ছিল ১৮০ জন। এর মধ্যে ১০৭ রোগী ভর্তি হয়েছে এক দিনে।
২ ঘণ্টা আগে