
দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পরিণতি দিতে মোহাম্মদ আকাশকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। ছেলেটি বেকার থাকায় তাঁকে নিয়ে নিজের বাবার বাড়িতেই থাকতেন। অথচ মাত্র চার মাস না যেতেই সেই স্বামী হয়ে উঠলেন স্ত্রী হন্তারক। আজ সোমবার স্ত্রীর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গের সামনে রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
নিহত তানজিনা নগরীর খুলশী থানাধীন ঝাউতলা টিকিট প্রিন্টিং প্রেস কলোনির মো. শাহ আলমের মেয়ে। চার মাস আগে গাইবান্ধা জেলার বাসিন্দা মোহাম্মদ আকাশের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল।
তানজিনার ভাই মোহাম্মদ রহিম আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারের অমতেই বিয়ে করে তানজিনা। তবে পরে বোনের সুখের জন্য বিয়েটা মেনে নিই আমরা। আগে ব্যবসা করলেও বর্তমানে বেকার হওয়ায় আকাশ আমাদের বাড়িতেই থাকতেন। তবে বিয়ের মাসখানেক যেতেই তাঁদের মধ্যে ঝগড়াঝাঁটি শুরু হয়। আজ সকালেও দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। একপর্যায়ে আকাশ আমার মাকে ডেকে বলেন, তানজিনার কিছু একটা হয়েছে। আমার মা তখন দৌড়ে রুমে গিয়ে তানজিনাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। এ সময় ‘‘ওর তেমন কিছু হয়নি’’ বলে তিনি নিজেই আমার বোনকে চমেক হাসপাতালে নিয়ে যান। কিছুক্ষণ পর মা হাসপাতালে গিয়ে বোনকে মর্গের সামনে পড়ে থাকতে দেখেন। এ সময় আকাশকে খুঁজে পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোনও বন্ধ রয়েছে।’
রহিমের দাবি, ঝগড়াঝাঁটির পর আকাশ তাঁর বোনকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার চালানোর চেষ্টা করেছেন। হাসপাতালে নিয়ে যাওয়া ছিল পালিয়ে যাওয়ার সুযোগ তৈরির অংশ। এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান তিনি।
ঘটনাস্থলে যাওয়া খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মনিতোষ বিশ্বাস বিকেলে বলেন, ‘গৃহবধূ মারা যাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। তাঁরা দাবি করছেন, মেয়েটি স্বামীর হাতে খুন হয়েছেন। তাঁর স্বামী পলাতক। আমরা অভিযোগের বিষয়টি আরও যাচাই-বাছাই করছি।’
এসআই বলেন, বর্তমানে হাসপাতালে ওই নারীর মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। সুরতহাল রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা পাওয়া যাবে।

সকল অপকর্মের মূল মাদক বলে মন্তব্য করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রুহুল কবির খান। আজ সোমবার বিকেলে চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। উপজেলার গোয়ালপাড়ায় চুরি, ডাকাতি, ছিনতাই, চোরাচালান, মানবপাচার, কিশোর গ্যাং, অনলাইন জুয়া সম্পর্কে
৯ মিনিট আগে
চট্টগ্রামে সাতকানিয়া থানার সাবেক দুই পুলিশ কর্মকর্তাসহ ৮ জনের বিরুদ্ধে হেফাজতে নির্যাতন ও অসদাচরণের অভিযোগে করা নালিশী মামলা সরাসরি এফআইআর হিসেবে নথিভুক্ত করতে সাতকানিয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তদন্ত করে প্রতিবেদন দাখিলের ব্যবস্থা নিতে জেলা পুলিশ সুপারকেও নির্দেশ দেওয়া হয়েছে।
১৩ মিনিট আগে
ব্যবসায়ী অপহরণ মামলায় খুলনার একটি আদালত চারজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককেই ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ সোমবার খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত
১৫ মিনিট আগে
যশোরের কেশবপুরে আবদুল খালেক মান (৯০) নামে এক বৃদ্ধের লাশ বাড়িতে রেখে জমি নিয়ে বিরোধে মারামারিতে জড়িয়ে পড়েন দুই ছেলে। এক পর্যায়ে তারা আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
২১ মিনিট আগে