
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপি সাম্প্রদায়িকতাবিরোধী দল। বিএনপি বৈষম্যের মাঝে সাম্যতা প্রতিষ্ঠা করতে চায়। এ কারণে গত সংসদ নির্বাচনে দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছেন।
আজ রোববার বিকেলে পাবনার হিমাইতপুর সৎসঙ্গ আশ্রমে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব তিথি ও পদ্মায় পুণ্যস্নান মহোৎসব অনুষ্ঠানের দ্বিতীয় দিনের প্রথম পর্বে ভক্তানুরাগীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি হাজারো বছরের পুরোনো। পতিত সরকার নোংরামি দিয়ে সেই সংস্কৃতিকে নষ্টের চেষ্টা করেছে। বর্তমান সরকার ৫১টি দেশের সঙ্গে কূটনৈতিক সাংস্কৃতিক বন্ধন সৃষ্টি করেছে। পাবনা সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জেলা। পাবনাসহ দেশের সংস্কৃতিকে আরও কীভাবে সমৃদ্ধ করা যায়, সেটি আমাদের সরকার দেখবে। আমরা বৈচিত্র্যের এই দেশেও সংস্কৃতি দিয়ে ঐক্য স্থাপন করতে চাই।
বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, ঠাকুরের যে মহৎ আদর্শ ও মহানুভবতা, সেগুলো আজও উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে।
সৎসঙ্গ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি প্রাণশঙ্কর দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ ছাড়া এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্যসচিব মাসুদ খন্দকার প্রমুখ।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) গেটসংলগ্ন চারটি রেস্তোরাঁয় আজ সোমবার বিকেলে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম এ অভিযান চালান।
৪ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুই দিন পর মীম (৭) নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামে পুকুরের পাশের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে ও স্থানীয় নূরানি মাদ্রাসার ছাত্রী।
৮ মিনিট আগে
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর বাঁওড়ের মাছ বিক্রির সরকারি অর্থ আত্মসাতের মামলায় সাবেক বাঁওড় ব্যবস্থাপক মোল্যা নুরুল আবছারকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আত্মসাৎ করা ১৯ লাখ ৮৭ হাজার ৬৬৩ টাকা জরিমানা করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে।
১৯ মিনিট আগে
সাত মাসের মধ্যে জ্বালানি তেলের দাম তিন দফা বাড়িয়ে সরকার ‘হ্যাটট্রিক’ করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল। তিনি বলেন, ‘সংসদ অধিবেশন শেষ হওয়ার পরই সরকার দাম বাড়িয়েছে, যাতে বিরোধী দলের জবাবদিহির মুখে পড়তে না হয়।’
২২ মিনিট আগে