Ajker Patrika

থানা থেকে লুট হওয়া পিস্তল-গুলি মিলল মাটির গর্তে

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
থানা থেকে লুট হওয়া পিস্তল-গুলি মিলল মাটির গর্তে
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে অভিযান চালিয়ে থানা থেকে লুট হওয়া একটি বিদেশি তরাশ মডেলের পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে কুষ্টিয়া স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বারাদি গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাত ১২টার দিকে এসআরবি-১২-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হকের নেতৃত্বে একটি অভিযানিক দল কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বারাদি গ্রামের মো. মোবারক আলীর (৭০) বসতবাড়িতে অভিযান চালায়।

তল্লাশির একপর্যায়ে বাড়িটির দক্ষিণ ভিটার উত্তর দুয়ারি দোচালা টিনের খোলা শয়নকক্ষের ভেতরে মাটির গর্তে লুকিয়ে রাখা অবস্থায় একটি তরাশ মডেলের পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও একটি পিস্তলের কভার উদ্ধার করা হয়।

এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি।

অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত