
চাঁদা দাবির অভিযোগে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সালাম শেখসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে সালাম শেখকে ঢাকা থেকে ও অপর তিনজনকে পিরোজপুরের কদমতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্যরা হলেন কদমতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ (২৭), ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু শেখ (৩২) ও ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আশরাফুল।
চাঁদা দাবির অভিযোগে পিরোজপুর শহরের কুমারখালী এলাকার মো. জাকির হোসেন বাদী হয়ে আজ পিরোজপুর সদর থানায় মামলাটি করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, কদমতলা গ্রামে নির্মাণাধীন বিদ্যুৎ সাবস্টেশন গ্রিডে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বালু ভরাটের কাজের চুক্তি করেন জাকির হোসেন। ১৩ আগস্ট তিনি সেখানে বালু ফেলার কাজ শুরু করেন।
কাজ শুরুর পর সালাম শেখ ঠিকাদার জাকিরকে তাঁর সঙ্গে অংশীদার করার জন্য চাপ দেন। এতে রাজি না হলে প্রতি সিএফটি বালু ফেলার জন্য এক টাকা করে জাকিরের কাছে চাঁদা দাবি করেন সালাম।
জাকির এতে রাজি না হওয়ায় সালাম শেখ ও তাঁর সহযোগীরা কদমতলা থেকে ঘ্যানসা পর্যন্ত প্রায় এক কিলোমিটার বালু পরিবহনের পাইপ ক্ষতিগ্রস্ত করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে জাকিরের আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় আজ সালাম শেখসহ ছয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করে পিরোজপুর সদর থানায় মামলা করেন জাকির হোসেন। পরে পুলিশ সালাম শেখকে ঢাকা থেকে ও অভিযুক্ত আরও তিনজনকে পিরোজপুরের কদমতলা এলাকা থেকে গ্রেপ্তার করে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি চাঁদাবাজির মামলায় সালাম শেখকে ঢাকা থেকে ও অপর তিনজনকে পিরোজপুরের কদমতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

একদিকে লোডশেডিং অন্যদিকে গ্যাস-সংকট—এভাবেই ভুগছে বন্দরনগরী চট্টগ্রামে শিল্পকারখানা। গ্যাস কিংবা বিদ্যুৎ না পেয়ে কারখানা বন্ধ হয়ে যায়নি; তবে কোনো কোনো কারখানার উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। কারখানামালিকেরা বলছেন, গ্যাস ও বিদ্যুৎ-সংকটের কারণে পণ্য উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত সব ক্ষেত্রে সমস্যা....
১ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে দেশীয় গ্যাসের প্রমাণিত মজুত ও উৎপাদন ক্রমেই কমেছে। সাগরে ভাসমান দুটি এলএনজি টার্মিনাল থেকে কোনো কারণে আমদানি করা গ্যাস সরবরাহ হ্রাস পেলে বাসাবাড়ি, বিদ্যুৎকেন্দ্র, কলকারখানা ও গ্যাসচালিত যানচালকদের মধ্যে হাহাকার পড়ে। এমন পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণে স্বল্প সময়ের মধ্যে চীনের সহায়তায়...
১ ঘণ্টা আগে
খুলনাকে পুনরায় শিল্প ও শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন। তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থার যে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে, সেই গতি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার শক্তি আর কারও নেই।
৬ ঘণ্টা আগে
খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে