
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নে কয়েলের আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুটি গরু পুড়ে মারা গেছে। এ ঘটনায় আরও তিনটি গরু গুরুতর আহত হয়েছে এবং গোয়ালঘরটি পুরোপুরি ভস্মীভূত হয়েছে।
আজ সোমবার ভোররাতে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের কৃষক মো. আঙ্গুর মিয়ার (৩৫) বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালানো হয়েছিল। একপর্যায়ে কয়েলের আগুন থেকে গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়। গরুগুলোর ডাকাডাকির শব্দে বাড়ির লোকজনের ঘুম ভেঙে গেলে আঙ্গুর মিয়া চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন। পরে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গোয়ালঘরে থাকা গরুগুলো বের করে আনা সম্ভব হয়নি। এতে দুটি গরু পুড়ে মারা যায় এবং তিনটি গরু আহত হয়।
প্রতিবেশী সাজু মিয়া বলেন, ‘চিৎকার শুনে এসে দেখি গোয়ালঘরে আগুন জ্বলছে। সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করি। এরই মধ্যে দুটি গরু পুড়ে যায়। এ সময় আরও তিনটি গরু আহত হয়েছে।’
ক্ষতিগ্রস্ত কৃষক আঙ্গুর মিয়া বলেন, ‘গরুগুলোর ডাকাডাকির শুনে উঠে দেখি গোয়ালঘরে আগুন জ্বলছে। প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানো হলেও দুটি গরু বাঁচাতে পারিনি। গরুগুলোই ছিল আমার সংসারের প্রধান সম্বল। এখন আমি পুরোপুরি নিঃস্ব।’
বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি জানার পরপরই উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।

রাজশাহীর বাঘায় চোর সন্দেহে গণপিটুনিতে মো. শিমুল (২৮) নামে এক যুবক নিহতের ঘটনায় ইসলাম আলী (৩০) নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর সবজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৫-এর একটি দল...
২৩ মিনিট আগে
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গ নিয়ে ১৬৪ জনের মৃত্যু হলো। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে নতুন করে ১৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর রাফি আকন (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পেছনের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় ছয়টি অটোরিকশা গ্যারেজে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের ট্রাফিক ও ক্রাইম ইউনিট। চারটি গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ থাকার অভিযোগে একটি গ্যারেজের মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগে