Ajker Patrika

মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত, উদ্ধারে গিয়ে যুবকেরও মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ২০: ৫৩
মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত, উদ্ধারে গিয়ে যুবকেরও মৃত্যু
প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার কামদিয়া ইউনিয়নের দুখিসুখী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন শ্রীমল হাশদা (২২) ও জহুরুল ইসলাম সবুজ (৪৫)। শ্রীমল ওই গ্রামের বঙ্গর হাশদার ছেলে। আর জহুরুলের বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার ভেবেন্তি গ্রামে। তিনি জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুখিসুখী গ্রামের এক বৃদ্ধার বাড়ি থেকে তাঁদের দুজনের লাশ উদ্ধার করা হয়। ওই বাড়িতে বৃদ্ধা একাই থাকতেন। সেখানে মোবাইল ফোনের নেটওয়ার্ক পাওয়া যেত বলে নিয়মিত সেখানে গিয়ে মোবাইলে কথা বলতেন জহুরুল। গতকাল রাতেও তিনি ওই বাড়িতে যান। এ সময় তাঁর মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে গেলে চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন। পরে তাঁকে উদ্ধার করতে গিয়ে শ্রীমল হাশদাও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জের বৈরাগীরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার। তিনি জানান, মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তাঁদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত