Ajker Patrika

আম বয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু

গাইবান্ধা প্রতিনিধি
আম বয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু
আম বয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় শুরু হয়েছে তিন দিনের জেলা ইজতেমা। ছবি: আজকের পত্রিকা

আম বয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় শুরু হয়েছে তিন দিনের জেলা ইজতেমা। আজ শুক্রবার ফজরের নামাজের পর জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাঁটা মোড়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। আগামী ২২ নভেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ আয়োজন শেষ হবে।

ইজতেমা সফল করতে গতকাল বৃহস্পতিবার বিকেলের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেন আয়োজকেরা। মুসল্লিদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি তিন শতাধিক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।

ইজতেমা আয়োজক কমিটির সদস্য শাহাজান কবির জানান, জেলার বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। তাঁদের সুবিধার্থে অজু ও গোসলখানার পাশাপাশি পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া মুসল্লিদের স্বাস্থ্যসেবা দিতে বিনা মূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। ইজতেমায় দেশবরেণ্য আলেম-ওলামারা বয়ান পেশ করবেন।

সরেজমিন দেখা গেছে, ইতিমধ্যে হাজারো মুসল্লির উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে ইজতেমা ময়দান। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিরা জামাতে নামাজ আদায়ের মধ্য দিয়ে প্রথম দিনের কার্যক্রমে অংশ নিয়েছেন। পুরো আয়োজন সুশৃঙ্খল রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন।

আয়োজকেরা জানান, আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনের ইজতেমা শেষ হবে। মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাতের শুরা সদস্য মাওলানা মনির বিন ইউসুফ।

গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেন, ইজতেমা ময়দানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পুরো মাঠ পুলিশের নজরদারিতে থাকবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত