
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী জামতল এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দৃশ্যমান চিহ্ন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার ভোরে বৈলতলী জামতল বাজারের একটি বন্ধ দোকানের সামনে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে চন্দনাইশ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সাতবাড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, শনিবার ভোর সাড়ে ৬টার দিকে এক রিকশাচালক তাঁকে ফোন করে জামতল বাজারের একটি বন্ধ দোকানের সামনে এক ব্যক্তির লাশ পড়ে থাকার কথা জানান। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে লাশটি দেখতে পান।
নুরুল ইসলাম বলেন, ‘লাশের ওপর মাছি ভনভন করছিল। পা-সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মাথা, গলা ও মুখে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। পরে স্থানীয় চৌকিদারের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে। জাতীয় পরিচয়পত্রের তথ্যের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

মিথ্যা ও মানহানিকর সংবাদ পরিবেশন করে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ মূল ধারার সাংবাদিকদের কাজের আগ্রহকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন দশমিনা-গলাচিপা আসনের এমপি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।
১০ মিনিট আগে
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর অবশেষে জরাজীর্ণ বসতঘরের দীর্ঘ ১৫ বছরের বন্দিদশা থেকে মুক্ত করা হয়েছে মানসিক ভারসাম্যহীন সালেহা বেগমকে। উপজেলা প্রশাসনের সহায়তায় চিকিৎসার জন্য তাঁকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে...
১২ মিনিট আগে
সালমা মোস্তারীর অভিযোগ, গতকাল শনিবার দুপুরে কোর সাফারির নির্ধারিত টিকিট নিয়ে দুই সন্তানকে সঙ্গে করে মিনিবাসে ওঠেন তিনি। মিনিবাসের আসনগুলো ময়লা, কাগজ ও পলিথিনে অপরিষ্কার ছিল। বিষয়টি তিনি মিনিবাসের এক কর্মচারীকে জানালে ওই কর্মচারী উত্তেজিত হয়ে তার সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ করেন তিনি।
৩১ মিনিট আগে
যশোরের মনিরামপুরের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের ব্যক্তিগত সহকারী (এপিএস) গাজী আসাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার রাজগঞ্জ বাজার এলাকায় তাঁর শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
৪৩ মিনিট আগে