
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আবেদন করতে এসে এক নারী ও তাঁর সহযোগী আটক হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে এনআইডি তৈরির সময় তাঁদের দেওয়া তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্র ও পরিচয়সংক্রান্ত তথ্যে অসঙ্গতি ধরা পড়লে তাঁদের আটক করা হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
আশিকুর সরকার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাংলাদেশি নাগরিক হিসেবে জাতীয় পরিচয়পত্র পেতে ওই নারী আবেদন করেছিলেন। তবে তিনি কীভাবে আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছেন, কারা তাঁকে সহযোগিতা করেছেন এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না—এসব বিষয়ে তদন্ত চলছে।’
নির্বাচন কর্মকর্তা আরও বলেন, ‘আটক নারী ও তাঁর সহযোগী ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে আবেদন করেছিলেন। তাঁদের পরিচয় জানতে জিজ্ঞাসাবাদ চলছে।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ হাসান বলেন, ‘আটকদের থানায় হস্তান্তর করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। তাঁদের উদ্দেশ্য ও নাম-পরিচয় জানতে জিজ্ঞাসাবাদ চলছে।’

নাটোরে শিশুদের তুচ্ছ বিরোধের জেরে সাত বছরের এক শিশুর হাতের আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে সাকিল আহমেদ নামের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। আহত শিশুটিকে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
আদালতের নির্দেশনা না মানা, রাষ্ট্রপক্ষের সাক্ষী হাজিরে উদ্যোগ না নেওয়া এবং অসদাচরণের অভিযোগে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসানকে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাঁকে।
৩ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের উত্তর-পশ্চিম বিষ্ণুদী এলাকায় পুকুরের অংশবিশেষ ভরাট করে খামারের বর্জ্য ফেলায় মো. শাহাদাত হোসেন গাজী (৩০) নামের এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাট করা অংশ খনন করে সেখানকার বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের জন্য তাঁকে সাত দিনের সময় দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
স্বৈরাচারের পতনের পর শুধু ক্ষমতার হাতবদল হলে চলবে না। সমাজের নানা সংকট নিয়ে মানুষের মধ্যে সংলাপও জরুরি। গণতন্ত্র, ন্যায়বিচার ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করতে দরকার যুক্তিনির্ভর আলোচনা। আর এই আলোচনায় ডিজিটাল যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে একই সঙ্গে এটি বাড়াতে পারে বিভাজন ও মেরুকরণ...
৩ ঘণ্টা আগে