
ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় ৫ জন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে। এ ছাড়া ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী দুর্ঘটনাকবলিত একটি যাত্রীবাহী বাসসহ অন্তত ৪টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
আজ শনিবার রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গা উপজেলার সোয়াদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ওই এলাকার বাসিন্দা।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ৮টার দিকে ডিমবোঝাই একটি পিকআপ ভ্যান মহাসড়কের ওপর উল্টে যায়। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা সড়কে ছড়িয়ে থাকা ডিম উত্তোলন করতে যায়। তখন দ্রুতগতিতে ছুটে আসা নড়াইল এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই পিষ্ট হয়ে অনেকে হতাহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী নড়াইল এক্সপ্রেস বাসটিসহ কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়।
নিহতের সংখ্যা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালুদ্দিন আজকের পত্রিকাকে বলেন, এখন পর্যন্ত আমরা পাঁচজনের মরদেহ উদ্ধার করতে পেরেছি। ঘটনাস্থলে এলাকাবাসী উত্তেজিত অবস্থায় রয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।

বাগেরহাটের মোরেলগঞ্জে কয়লা পরিষ্কার করতে খালে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর মো. আউয়াল মাঝি (৫৫) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বুধবার সকাল ৮টার দিকে মোরেলগঞ্জ পৌর শহরের কামারপট্টিসংলগ্ন খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৭ মিনিট আগে
নরসিংদীতে মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালানবিরোধী সপ্তাহব্যাপী এক অভিযানে ২৩৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত পরিচালিত এই যৌথ অভিযানে প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ মালামাল, মাদকদ্রব্য এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
রংপুর নগরীর পূর্ব শালবন শিক্ষাঙ্গন এলাকায় গভীর রাতে চুরি করতে ঢুকে এক কিশোরীকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা মোহাম্মদ আশিক (২২) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে...
২ ঘণ্টা আগে
ফেনীর সোনাগাজীতে পরকীয়ার অভিযোগ তুলে এক নারী ও পুরুষকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ১৬ ঘণ্টারও বেশি সময় নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। ঘটনার একপর্যায়ে স্থানীয় কয়েক ব্যক্তি ওই নারীর বৈবাহিক সম্পর্ক ছিন্নের ‘ফরমান’ জারি করেন বলে জানা গেছে...
২ ঘণ্টা আগে