ভিশন-৭১ ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমান খান এবং ভিশন-৭১ ডেভেলপমেন্ট লিমিটেডের পরিচালক ও আতিকুরের স্ত্রী নাহিদা ইসলাম নিপার বিপুল পরিমাণ স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন বলে জানান দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।
দুদকের উপপরিচালক মানসী বিশ্বাস দুজনের স্থাবর সম্পদ ক্রোক চেয়ে পৃথক দুটি আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
দুদকের আবেদন অনুযায়ী আতিকুর রহমান খানের খিলগাঁওয়ের বনশ্রী গার্ডেনের একটি ভবনের চারটি ফ্ল্যাট, আরেকটি ভবনের ১ হাজার ১৮০ বর্গফুটের একটি অ্যাপার্টমেন্ট ও পৃথক তিনটি ভবনের নিচতলার জায়গা ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া গাজীপুরের কালীগঞ্জ আজমপুরসহ বিভিন্ন স্থানে থাকা ৪২টি দলিলের ৯৫২ শতাংশ জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে নাহিদা ইসলাম নিপার রাজধানী বাড্ডার ছয়তলা ভবনের একটি বাড়ি (প্রতিতলা ২৩০০ বর্গফুট) ও সাড়ে তিন কাঠার একটি জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।
দুদকের আবেদনে বলা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। তাঁরা ঘুষ ও দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করেছেন। আতিকুর রহমান খানের বিরুদ্ধে ইতিমধ্যে ২ কোটি ৩৫ লাখ ১ হাজার ১৩৫ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ১ কোটি ৭৪ লাখ ৫৩ হাজার ৩৫ টাকা সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা হয়েছে। তিনি ৪৭টি ব্যাংক হিসাবে ‘ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত’ ৭ কোটি ২৬ লাখ ৩৭ হাজার ৪৯ টাকার অবৈধ প্রকৃতি, উৎস ও অবস্থান গোপন করেন।
ওই মামলার তদন্তকালে দুদক জানতে পেরেছে আতিকুর রহমান খান যেকোনো সময় ওই সম্পদ বিক্রয়, হস্তান্তর ও স্থানান্তর করতে পারেন। এই কারণে ওই সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া জরুরি প্রয়োজন। অন্যথায় বিচার শেষে অবৈধভাবে অর্জিত এসব সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না।
নাহিদা ইসলাম নিপার বিষয়ে আবেদনে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। এ কারণে তাঁর স্থাবর সম্পদও ক্রোকের নির্দেশ দেওয়া প্রয়োজন।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় চারজনকে অভিযুক্ত করে অভিযোগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নিহত শিক্ষিকার স্বামী ইমতিয়াজ সুলতান ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় উপস্থিত হয়ে এই অভিযোগ করেন।
১২ মিনিট আগে
সাতক্ষীরার আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী স্ত্রী (৩৫) বাদী হয়ে গতকাল বুধবার রাতে আশাশুনি থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় সহকারী কমিশনারের প্রেমিকা ও বাবা-মাসহ পাঁচজনকে..
৩৭ মিনিট আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হয়েছে বলে ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে। ময়নাতদন্ত শেষে আজ বৃহস্পতিবার কুষ্টিয়া সদর হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে অটোরিকশাচালকের ঘুষিতে যুবদল নেতা বিল্লাল হোসেন মিশরী (৫০) মারা গেছেন। নিহত বিল্লাল হোসেন উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। হামলাকারী আরমান হোসেন ওরফে রহমান (৩৫) শহরের বয়াতি বাড়ির বাসিন্দা। পেশায় একজন অটোরিকশাচালক।
১ ঘণ্টা আগে