
রাজধানীর পুরান ঢাকার আরমানি টোলা এলাকার একটি বাসার সিঁড়িতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ পাওয়া গেছে। আজ রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে ওই বাসার সিঁড়িতে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।
নিহত জুবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের ১৫তম ব্যাচের পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
লাশ পড়ে থাকার খবরে বাসার সামনে জড়ো হন জুবায়েদের সহপাঠী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ ছাত্রদলের নেতা-কর্মীরা। সেখানে তাঁরা বিক্ষোভ করেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, আজ সন্ধ্যায় আরমানি টোলা এলাকায় জুবায়েদ হোসেনের খুনের খবর পান তাঁরা। পরে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী এসে ওই বাড়িটি ঘিরে রাখেন। ভবনটির তিনতলার একটি বাসায় টিউশনি করতেন জুবায়েদ। তিনতলার সিঁড়িতে তাঁর মরদেহ পাওয়া যায়।
ঘটনার বিষয়ে জুবায়েদের বন্ধু তাওহিদুল ইসলাম রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে এসে দেখি বাসার তিনতলার সিঁড়িতে ওর রক্তাক্ত লাশ পড়ে আছে। নিচতলা থেকে তিনতলার সিঁড়ি পর্যন্ত রক্ত লেগে আছে। অথচ ভবনের কোনো বাসিন্দারা কিছু বলতে পারছেন না। তাকে হত্যা করা হয়েছে। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।’
তাওহিদুল ইসলাম আরও বলেন, ‘আমরা পুলিশকে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছি। জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব।’
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশের বিভিন্ন ইউনিট ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করছে। আলামত সংগ্রহের পর লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
এ বিষয়ে জানতে চাইলে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খুনের সঙ্গে কারা জড়িত, তা আমরা এখনো নিশ্চিত নই। আমাদের পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।’
ডিএমপির লালবাগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (লালবাগ জোন) মো. আমিনুল কবীর তরফদার আজকের পত্রিকাকে বলেন, ‘কীভাবে এবং কারা খুন করেছে, সেটা বের করার চেষ্টা চলছে। সিসি ফুটেজ সংগ্রহ ও বিভিন্ন বিষয় পর্যালোচনা করে আমরা জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছি।’

হিমাগারের অতিরিক্ত ভাড়া কমানোর দাবিতে গায়ে সাদা কাফন পরে গণঅনশন কর্মসূচি পালন করেছেন রংপুরের আলুচাষি ও ব্যবসায়ীরা। আজ বুধবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। পরে জেলা প্রশাসকের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
৭ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থেকে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে সিলেটের একটি বাস কাউন্টার থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল ৩টার দিকে উদ্ধার হওয়া ছাত্রীরা গোয়াইনঘাট যাওয়ার অপেক্ষায় ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, তারা পাচারকারী চক্রের প্রলোভনে পড়ে সীমান্তপথে ভারতে যাচ্ছিল।
১৩ মিনিট আগে
হামলাইকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একদল শিশু ব্যাডমিন্টন খেলছিল। এ সময় অসাবধানতাবশত সোহেল রানা (১০) নামে এক শিশু সেখানে থাকা একটি কুকুরের গায়ের ওপর পড়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই কুকুরটি তাকে কামড় দিয়ে আহত করে।
৩১ মিনিট আগে
ফেসবুকে মানবিক সহায়তার আহ্বানে সাড়া দেওয়া আবেদনকারীদের যাচাই-বাছাই শেষে ঝালকাঠি পৌরসভার উদ্যোগে ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার অর্থায়নে ১১ জন প্রতিবন্ধী নারী-পুরুষের মধ্যে বিনা মূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে পৌরসভা চত্বরে এই হুইলচেয়ার তুলে দেওয়া হয়।
৩৫ মিনিট আগে