রাজধানীর ডেমরায় ডিএনডি খাল থেকে মো. জীবন মিয়া (৩৩) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ডেমরা থানা-পুলিশ। তবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে তাঁরা।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বামৈল-স্টাফ কোয়াটার কেনেলপাড় সড়কের পাশের জলাশয় থেকে লাশটি উদ্ধার করা হয়। পরবর্তীতে পরিচয় শনাক্ত করে সুরতহাল প্রস্তুত শেষে দুপুরেই ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকে পাঠায় ডেমরা থানা-পুলিশ।
মৃত জীবন মিয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মুড়াপাড়া দড়িকান্দি গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা তাইফুর রহমান বলেন, পথচারীদের মাধ্যমে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে মৃতের সুরতহাল প্রস্তুত করা হয়েছে।
ময়নাতrদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ বিষয়ে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

চট্টগ্রাম কারাগারে এক হাজতির উচ্চ আদালতের জামিননামা আদেশ পৌঁছানোর পরও নির্ধারিত সময়ে কার্যকর না করে আটকে রাখায় সিনিয়র জেল সুপার ইকবাল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত।
৭ মিনিট আগে
পাবনায় ১০ বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, মরদেহ বস্তাবন্দী করে ডোবায় ফেলে দেওয়ার পর নিজেদেরকে সন্দেহের বাইরে রাখতে শিশুটিকে খোঁজার কার্যক্রম ও মানববন্ধনেও অংশ নেন অভিযুক্তরা।
১৪ মিনিট আগে
ঢাকার আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরোনো জোনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের হামলায় মো. হাবিবুর রহমান নামে এক আনসার সদস্য আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ডিইপিজেডের কমার্শিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে...
৩০ মিনিট আগে
সিলেট নগরীর বুক থেকে অবশেষে সরে যাচ্ছে পুরোনো কারাগার। দুই শতাধিক বছর ধরে কারাগার হিসেবে ব্যবহৃত সেই জায়গায় গড়ে উঠবে নান্দনিক পার্ক। পাশাপাশি সিলেটের কৃতী সন্তান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের নামে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ করা হবে।
৩৬ মিনিট আগে