বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
আজ দুপুরে মমতাজকে আদালতে হাজির করা হয়। তাঁকে আদালতের হাজত খানায় রাখা হয়। বিকেল তিনটার দিকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মমতাজকে আদালতের এজলাসে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মনিরুল ইসলাম ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। মমতাজের পক্ষে তাঁর আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। পরে আদালত জামিন না মঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল সোমবার রাত পৌনে ১২টায় রাজধানীর ধানমন্ডি থেকে তাঁকে আটক করা হয়। পরে মিরপুর মডেল থানার সাগর হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
গত ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন মো. সাগর। ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে সাগর গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা ২৫০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়। মমতাজ এ মামলায় ৪৯ নম্বর এজাহারনামীয় আসামি।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, মামলার ঘটনাটি সরেজমিনে পরিদর্শনপূর্বক গোপনে ও প্রকাশ্যে প্রাথমিক তদন্তে আসামি মমতাজের মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। এই আসামি মামলার এজাহারনামীয় ৪৯ নম্বর আসামি।
আবেদনে আরও বলা হয়, তিনি মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলে জানা যায়। এই আসামি বৈষম্যবিরোধী ছাত্র সমাবেশ/আন্দোলনে ছাত্র-জনতাকে নিপীড়নে ক্যাডার বাহিনীকে উৎসাহিত করতেন। মামলার এজাহারনামীয় ও অজ্ঞাতপরিচয় পলাতক আসামিদের নির্দেশে, প্ররোচনায় এবং মদদে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ক্যাডাররাসহ মমতাজের ক্যাডাররা বেপরোয়াভাবে বৈষম্যবিরোধী ছাত্র সমাবেশ/আন্দোলনে আক্রমণ করে নির্বিচারে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে এবং তাঁদের ছোড়া গুলিতে মো. সাগর গুলিবিদ্ধ হলে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। মামলার মূল রহস্য উদ্ঘাটনসহ পলাতক আসামিদের অবস্থান নির্ণয় করতে তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অংশ নেন। অভিযানকালে ৮৯০ লিটার ডিজেল জব্দ করা হয়। যা যথাযথ কাগজপত্র ছাড়াই সংরক্ষণ করা হয়েছিল। পরে ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
৮ মিনিট আগে
গতকাল সোমবার (৬ এপ্রিল) ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. শরিফউদ্দিন চার্জ গঠনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। মামলায় ১২ জন আসামির মধ্যে ছয়জনকে অব্যাহতি দিয়ে বাকি ছয়জনকে নিয়ে চার্জ গঠনের নির্দেশ দেন।
১১ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে বেশি দামে অকটেন বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (৬ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার রংমেহার এলাকায় বিক্রমপুর-টঙ্গিবাড়ী কলেজের সামনে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার...
৪০ মিনিট আগে
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে আট টন চাল (যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা) বরাদ্দ দিয়ে মাঠটি ভরাট ও সমান করা হচ্ছে।
৪২ মিনিট আগে