
বিদেশি প্রতিষ্ঠানকে চট্টগ্রাম বন্দরের এনসিটি (নিউমুরিং কনটেইনার টার্মিনাল) ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা। এতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধ রয়েছে।
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ নতুন করে আরও দুদিনের কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেছে। ফলে সোম ও মঙ্গলবারও বন্দর কার্যক্রম বন্ধ থাকবে। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
আজ রোববার দুপুরে বন্দর ভবনের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন।
কর্মবিরতির কারণে বন্দর থেকে আমদানি পণ্যের ডেলিভারি, কনটেইনার হ্যান্ডলিং এবং বন্দরের ভেতরে পণ্যবাহী যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বন্দরে কার্যত অচলাবস্থা সৃষ্টি হয়েছে। তবে বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
বারিক বিল্ডিং থেকে সল্টগোলা পর্যন্ত এলাকায় সরেজমিনে দেখা গেছে, বারিক বিল্ডিং এলাকায় স্ক্র্যাপবাহী গাড়ির দীর্ঘজট সৃষ্টি হয়েছে। বন্দরের গেটগুলো খোলা থাকলেও কোনো গাড়ি ঢুকছে না বা বের হচ্ছে না।
বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) মহাসচিব মো. রুহুল আমিন সিকদার আজকের পত্রিকাকে বলেন, রোববার সকাল ৮টা থেকে বন্দর জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। এতে আমদানি-রপ্তানির প্রায় ৪০ শতাংশ কার্যক্রম ব্যাহত হয়েছে।
অন্যদিকে বন্দরের পরিচালক (প্রশাসন) ওমর ফারুক দাবি করেন, শনিবারও প্রায় এক হাজার কনটেইনার ডেলিভারি হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কাস্টমস ও বন্দর ভবনের আশপাশে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলন চলছে। সিএমপির নিষেধাজ্ঞার কারণে আজ বন্দর এলাকায় মিছিল-সমাবেশ করা হয়নি। তবে বন্দর এলাকার বাইরে কর্মসূচি পালন করা হবে।
টানা দুদিন ৮ ঘণ্টা করে বন্দর অচল থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন বন্দর ব্যবহারকারীরা। এদিকে বন্দর কর্তৃপক্ষ বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীরসহ চারজনকে ঢাকার পানগাঁও আইসিটি টার্মিনালে বদলি করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে আদালতে মামলার হাজিরা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. গোলাম রব্বানী নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে সদর উপজেলার ভগদগাজি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
রাজশাহীতে মাদকাসক্ত এক যুবকের হাতে তাঁর মা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরের চন্দ্রিমা থানার খড়খড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। ঘটনার পর পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে।
২৯ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘ভোটটা তাকেই দেন, যে আপনার জীবনকে পরিবর্তন করতে পারবে।’ দুর্নীতিবাজমুক্ত, আধিপত্যবাদবিরোধী বাংলাদেশ চাইলে গণভোটে হ্যাঁ’র পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
৩৪ মিনিট আগে
ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও পি কে হালদারের সহযোগী নাহিদা রুনাইয়ের ফ্ল্যাট, ভবন ও জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে