
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘ভোটটা তাকেই দেন, যে আপনার জীবনকে পরিবর্তন করতে পারবে।’ দুর্নীতিবাজমুক্ত, আধিপত্যবাদবিরোধী বাংলাদেশ চাইলে গণভোটে ’হ্যাঁ’র পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
আজ রোববার সিরাজগঞ্জের শাহজাদপুরে ১১ দলীয় জোটের প্রার্থী ও গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, একটি দল ফ্যামিলি কার্ডের কথা বলে, ‘কৃষি কার্ডের কথা বলে। কিন্তু নির্বাচিত হলে আগ্রাসী শক্তির বিরুদ্ধে কী করবে সে বিষয়ে কিছু বলে না। বাংলাদেশ সব সময়ই সার্বভৌমত্বের হুমকির সম্মুখীন হয়। এ জন্যই আমরা এনসিপির ইশতেহারে ঘোষণা করেছি, যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘শীতকালে অতিথি পাখি আসে বিদেশ থেকে। একটা দল যারা নিজেদের জাতীয়তাবাদের ধারক বলে দাবি করে, তারা বিদেশ থেকে আসা অতিথি পাখিদের নমিনেশন দিচ্ছে।’
এ সময় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মনিরা শারমিন, মাহিন সরকার, সিরাজগঞ্জ-৬ আসনে এনসিপি প্রার্থী এস এম সাইফ মুস্তাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

গাজীপুরের শ্রীপুরে এক শিশুকে (১০) ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুই ব্যক্তি মামা-ভাগনে বলে জানা গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুর পৌর এলাকায় এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
রাজশাহীতে ‘মাদার অব ডেমোক্রেসি—বেগম খালেদা জিয়া পরিষদ’ নামের একটি ভুয়া সংগঠনের সন্ধান পাওয়া গেছে। ব্যবসাপ্রতিষ্ঠানের অফিস করার নামে বাড়ি ভাড়া নিয়ে এই সংগঠনের অফিস করা হয়েছিল।
৬ মিনিট আগে
নাগরিক ঐক্যের সভাপতি ডক্টর রবিউল ইসলাম খানের নেতৃত্বে ২১৭ জন নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন। আজ রোববার শহরের কাটিয়া নিরিবিলি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ ও সদস্যসচিব আবু জাহিদ ডাবলুর হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা বিএনপিতে যোগ দেন।
৪১ মিনিট আগে
‘আপনারা সব সময় বলেন, আইনশৃঙ্খলা কন্ট্রোল করি না। দেখেন এখানে আপনারা কয়জন সাংবাদিক, এই কয়জনের কথা বলাটা বন্ধ করতে অনেক সময় লেগে যায়। তো দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা অনেক ডিফিকাল্ট কাজ।’
১ ঘণ্টা আগে