রাজশাহীতে মাদকাসক্ত এক যুবকের হাতে তাঁর মা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরের চন্দ্রিমা থানার খড়খড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। ঘটনার পর পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে।
নিহত নারীর নাম সোহাগী খাতুন (৫৫)। তাঁর স্বামীর নাম আজিজুল ইসলাম। অভিযুক্ত যুবকের নাম মো. সুমন (৩৮)। তিনি মাদক ও জুয়ায় আসক্ত এবং টাকার জন্য প্রায়ই মাকে অত্যাচার করতেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সুমন মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করেন। কিন্তু মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে মায়ের ওপর হামলা চালান। এতে মায়ের বুকে ও পেটে গুরুতর জখম হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর লাশ নিয়ে রাস্তায় বের হয়ে আসেন সুমন। হাসপাতালে যাওয়ার জন্য তিনি অটোরিকশা ডাকছিলেন। এ সময় স্থানীয় বাসিন্দারা বিষয়টি বুঝতে পারলে সুমন লাশ ফেলে বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে দেন। তখন লোকজন বাড়িটি ঘিরে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। আজ রোববার দুপুরে লাশের ময়নাতদন্ত হয়।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় নিহত নারীর ভাই নুরুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলার একমাত্র আসামি সুমন। তাঁকে আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার ব্যাপারে তদন্ত চলছে।

রাজশাহীর রেশমশিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আজ শুক্রবার রাজশাহীতে ব্র্যাকের বার্ষিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
১ মিনিট আগে
প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনভূমি রয়েছে মৌলভীবাজারে। এই বনভূমিতে শত শত বছর ধরে বসবাস করছেন হাজারো ভিলেজার (বনের বাসিন্দা)। তাঁদের অনেকেই বনের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে পাকা ঘর তৈরি করছেন।
১৩ মিনিট আগে
নিয়ামতপুরে ধারের ১০০ টাকার জন্য সুনীল পাহান (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার ডাহুকা কাকশা আদিবাসী পল্লিতে এই ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় দরপত্র ছাড়াই সরকারি আবুল কালাম কলেজের পুরোনো মালপত্র বিক্রির অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে। বিষয়টি জানার পর মালপত্র নেওয়ার সময় ট্রাক আটকে বিএনপি নেতারা শিক্ষকদের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করেছেন বলে অভিযোগ রয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) রাতে উপজেলার রাকুদিয়া ইউনিয়নে এই ঘট
৩৫ মিনিট আগে