বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের দায়ে নুর ইসলাম (৪০) নামের এক যুবককে মোট ৬০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পৃথক দুটি মামলায় তাঁকে ৩০ বছর করে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার বগুড়ার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মারুফ হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত নুর ইসলাম জেলার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা আবাসন প্রকল্পের বাসিন্দা। রায় ঘোষণার সময় নুর ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।
এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১২ মার্চ নিজ ঘরে ডেকে নিয়ে খাবারের লোভ ও টাকার প্রলোভন দেখিয়ে ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ করেন নুর ইসলাম। বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় তাদের। পরদিন দুই শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে। এ ঘটনায় এক শিশুর মা বাদী হয়ে কাহালু থানায় মামলা করেন। পরে পুলিশ ও গোয়েন্দা বিভাগ (ডিবি) যৌথ অভিযান চালিয়ে নুর ইসলামকে গ্রেপ্তার করে।
আদালতের পিপি মো. আবদুল মান্নান বলেন, আদালত দুটি পৃথক মামলায় আসামিকে ৩০ বছর করে মোট ৬০ বছরের কারাদণ্ড দিয়েছেন। আইন অনুযায়ী একটি সাজা ভোগের পর অপর সাজা কার্যকর হবে। তিনি আরও বলেন, দুই মামলায় ধার্য করা মোট ১ লাখ টাকা জরিমানার অর্থ ভুক্তভোগী দুই শিশুর পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

চিঠি লেখা ও আদান-প্রদানের দিন আর নেই। মোবাইল ফোন, ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগের বিস্তারে ব্যক্তিগত চিঠির ব্যবহার কমেছে। তাই চিঠি পরিবহনে আগের মতো ব্যবস্থা নেই ডাক বিভাগের। এই বাস্তবতায় চিঠির বদলে এখন পণ্য পরিবহনকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ।
৫ মিনিট আগে
চাঁদপুরের শাহরাস্তিতে মেয়ের জন্মদিনের কেক কিনতে যাওয়ার পথে বাসের চাপায় মোটরসাইকেল চালক সৌদিপ্রবাসী আল আমিন (৪০) নামে এক যুবক নিহত হন। তিনি উপজেলার কৃষ্ণপুর গ্রামের মসজিদ বাড়ির আব্দুল মান্নানের ছেলে।
১ ঘণ্টা আগে
রাতের খাবার খেয়ে অটোরিকশা রাখার ওয়ার্কশপে ঘুমাতে গিয়েছিলেন ১৯ বছরের রাহুল। পরদিন আর বাড়ি ফেরেননি তিনি। বন্ধ পাওয়া যায় তাঁর মুঠোফোন। নিখোঁজ ছিল অটোরিকশাটিও।
১ ঘণ্টা আগে
বরিশালে মাদকের আস্তানায় অভিযান চালিয়ে আটক করা পুলিশ কর্মকর্তা থানা থেকে পালিয়ে গেছে। তাকে ডোপ টেস্ট করার প্রস্তুতিকালে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে কৌশলে পালিয়ে যায়। বিমানবন্দর থানা পুলিশ আজ বৃহস্পতিবার রাতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে