রাজধানীর আফতাবনগর এলাকায় একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন, তোফাজ্জল হোসরন (৩২) ও তার স্ত্রী মানসুরা আক্তার (২৪) তাদের তিন কন্যা সন্তান তানিশা (১১) মিথিলা (৭) ও তানজিলা (৪)।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আফতাব নগরের দক্ষিণ আনন্দনগর এলাকায় একটি বাসায় নিচ তলায় এই অগ্নিকাণ্ডে তাঁরা দগ্ধ হন। পরে প্রতিবেশীরা তাঁদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।
প্রতিবেশী মেশারফ হোসেন জানান, আফতাব নগর দক্ষিণ আনন্দনগর এলাকার একটি বাসার নিচতলায় স্বামী-স্ত্রী তিন সন্তানকে নিয়ে ভাড়া থাকেন। তোফাজ্জল শ্রমিক। গ্যাস লিকেজের কারণে বাসায় জমে থাকা গ্যাসে কোনো কারণে আগুনের সংস্পর্শে এলে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। সে সময় স্বামী-স্ত্রী ও তাঁদের তিন কন্যা দগ্ধ হয়। ঘটনার পরপরই লোকজন আগুন নিভিয়ে ফেলে।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, আফতাবনগরে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছে। তাঁদের মধ্যে তোফাজ্জলের শরীরের ৮০ শতাংশ, স্ত্রী মানসুরার ৬৭ শতাংশ, তানিশার ৩০ শতাংশ, মিথিলার ৬০ শতাংশ ও তানজিলার ৬৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক।

রাজশাহী বিভাগের তিন জেলায় হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ বেড়েছে। বগুড়া ও নওগাঁ জেলায় ইতিমধ্যে বেশ কিছু রোগী শনাক্ত হয়েছে। বগুড়ায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে জয়পুরহাটে এখনো নিশ্চিত রোগী পাওয়া না গেলেও হামে আক্রান্তের লক্ষণ থাকায় শিশুদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
২ ঘণ্টা আগে
১৫ দিন ধরে বৃষ্টিপাতে সুনামগঞ্জের ছোট-বড় অন্তত অর্ধশতাধিক হাওরের কাঁচা ধান তলিয়ে গেছে। জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে এক ফসলি জমির কয়েক হাজার হেক্টর বোরো ধান। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাসে বলা হচ্ছে, ৬ এপ্রিল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
৩ ঘণ্টা আগে
চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা কাচ। কোথাও পড়ে আছে পরিত্যক্ত নির্মাণসামগ্রী, জমেছে আবর্জনা। সিরাজগঞ্জের হাটিকুমরুল-পাঁচলিয়া এলাকায় গড়ে তোলা ট্রাক টার্মিনাল ও চালক বিশ্রামাগারের চিত্র এটি। কয়েক বছর আগে নির্মাণ শেষ হলেও চালু না হওয়ায় পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়।
৩ ঘণ্টা আগে
সুষ্ঠু যান এবং পথচারী চলাচলের সুবিধার্থে রাজধানীতে ফুটপাত ও সড়কে অবৈধ দখল উচ্ছেদে গতকাল বুধবার অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রাজধানীর ফুটপাত এবং রাস্তার অনেকটা জুড়ে দোকান বসিয়ে নানাভাবে দখল করা হয়; যা যানজট সৃষ্টি ও দুর্ঘটনায় বড় ভূমিকা রাখে।
৩ ঘণ্টা আগে