Ajker Patrika

তালায় সোনার দোকানের দেয়াল ভেঙে চুরি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 
তালায় সোনার দোকানের দেয়াল ভেঙে চুরি
সাতক্ষীরার তালা বাজারের ‘রত্না জুয়েলার্স’ নামের একটি অলংকারের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার তালা বাজারের ‘রত্না জুয়েলার্স’ নামের একটি অলংকারের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে দোকানের পেছনের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে সোনা ও রুপার অলংকারসহ প্রায় ২৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা।

আজ শনিবার সকালে দোকান খুলে চুরির বিষয়টি জানতে পারেন মালিক উত্তম কুমার সিংহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দোকান মালিক উত্তম কুমার সিংহ জানান, সকালে দোকান খুলে ভেতরে গিয়ে দেখেন পেছনের দেয়াল ভাঙা। চোরেরা ফাঁক দিয়ে ভেতরে ঢুকে বিভিন্ন সোনা ও রুপার গহনা নিয়ে যায়।

মালিকের দেওয়া তথ্য অনুযায়ী, চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে ২১ ক্যারেটের ১২৪টি নাকফুল, যার আনুমানিক মূল্য ৬ লাখ ২০ হাজার টাকা। ১৫টি আংটি, যার মূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা। ৫০ ভরির বেশি রুপা, যার মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। দেড় ভরি ওজনের একটি হার ও এক জোড়া দুল, যার আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা এবং ৬ আনা ওজনের একটি আংটি, যার মূল্য প্রায় ৮৪ হাজার টাকা। এ ছাড়া রুলি, হাতের বালা ও রুপার চেইনসহ আরও অলংকার।

তালা বাজার বণিক সমিতির সভাপতি এস এম নুরুল ইসলাম বলেন, ‘আমরা দোকান পরিদর্শন করেছি, পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে। তবে চুরি যাওয়া মালামালের সুনির্দিষ্ট পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কার সিদ্দীক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত