বগুড়ায় ২ হাজার ৪০০ ইয়াবাসহ দুই নারীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সদস্যরা। আটক দুই নারী সম্পর্কে ননদ-ভাবি।
আটক ব্যক্তিরা হলেন বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পাগলা উত্তরপাড়া গ্রামের দিপা আক্তার (৩০) ও তাঁর ভাবি খুলনা জেলার রূপসা থানার নৈহাটি গ্রামের নুর নাহার (৪০)।
গতকাল বৃহস্পতিবার রাতে বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় উত্তরবঙ্গগামী বাসে তল্লাশি চালিয়ে তাঁদেরকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি করা হয়। এ সময় পাশাপাশি সিটে বসে থাকা ননদ-ভাবির দেহ তল্লাশি করে দুজনের পায়ে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে রাখা ২ হাজার ৪০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

১৫ দিন ধরে বৃষ্টিপাতে সুনামগঞ্জের ছোট-বড় অন্তত অর্ধশতাধিক হাওরের কাঁচা ধান তলিয়ে গেছে। জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে এক ফসলি জমির কয়েক হাজার হেক্টর বোরো ধান। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাসে বলা হচ্ছে, ৬ এপ্রিল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
৪ মিনিট আগে
চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা কাচ। কোথাও পড়ে আছে পরিত্যক্ত নির্মাণসামগ্রী, জমেছে আবর্জনা। সিরাজগঞ্জের হাটিকুমরুল-পাঁচলিয়া এলাকায় গড়ে তোলা ট্রাক টার্মিনাল ও চালক বিশ্রামাগারের চিত্র এটি। কয়েক বছর আগে নির্মাণ শেষ হলেও চালু না হওয়ায় পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়।
৯ মিনিট আগে
সুষ্ঠু যান এবং পথচারী চলাচলের সুবিধার্থে রাজধানীতে ফুটপাত ও সড়কে অবৈধ দখল উচ্ছেদে গতকাল বুধবার অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রাজধানীর ফুটপাত এবং রাস্তার অনেকটা জুড়ে দোকান বসিয়ে নানাভাবে দখল করা হয়; যা যানজট সৃষ্টি ও দুর্ঘটনায় বড় ভূমিকা রাখে।
২৪ মিনিট আগে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চাকরি দেওয়ার কথা বলে এক গ্রামের ২২ জনকে ডাকা হয়েছিল ঢাকায়। এমন চাকরির আশায় আজ বুধবার ঢাকা এসেছিলেন তাঁরা মৌলভীবাজার থেকে। তবে বিমানবন্দরে এসে জানতে পারলেন, সবই ভুয়া।
৩ ঘণ্টা আগে