
সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে বন বিভাগের করা মামলায় চার জেলেকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার কয়রা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সঞ্জয় পাল এ আদেশ দেন।
নলিয়ান স্টেশনের স্টেশন কর্মকর্তা আল আমিন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল বুধবার দিবাগত রাতে সুন্দরবনের ভোমরখালী অভয়ারণ্যের বড় কুকুমারি খাল এলাকায় বিষ দিয়ে মাছ শিকারের সময় চার জেলেকে আটক করা হয়।
আটক জেলেরা হলেন খুলনার কয়রা উপজেলার ৫ নম্বর কয়রা এলাকার আবুবকর (৪২), আছাদুল (৩০), পীর আলী (২৮) ও কাদের মোল্যা (৫৫)।
এ সময় তাঁদের কাছ থেকে দুটি ডিঙি নৌকা, চার বোতল বিষ, ৩০ কেজি সাদা মাছ, দুটি ভেসালি জাল ও ১০০ মিটার চরপাটা জাল জব্দ করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, বিষ প্রয়োগ করে মাছ শিকার সুন্দরবনের জলজ প্রাণী ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এভাবে মাছ শিকারের ফলে মাছের পাশাপাশি অন্যান্য জলজ প্রাণীও ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে গুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পক্ষের বাবা-ছেলে গুলিবিদ্ধ ও চাপাতির কোপে আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে...
২৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ির নারায়ণহাটে পঞ্চবটি চা-বাগানের সহকারী ব্যবস্থাপক ও এক পল্লিচিকিৎসককে কুপিয়ে ৭ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। আহত দুজন হাসপাতালে ভর্তি।
২৮ মিনিট আগে
বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে টাকা তুলে কেক ও পার্টি স্প্রে ক্রয় করে শ্রেণিকক্ষে কেক কেটে শিক্ষক দিবস উদ্যাপন করেন এক সহকারী শিক্ষক। এ সময় স্প্রে চোখে ঢুকে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সহকারী উপজেলা শিক্ষা কর
২৮ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ ও নিষিদ্ধ জাল ব্যবহারের দায়ে দুই জেলেকে চার দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ১ হাজার ২০০ মিটার কারেন্ট জাল ও ২০০ মিটার রিং জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
৩০ মিনিট আগে