
ভোলার দৌলতখানে মাদকবিরোধী অভিযান চালিয়ে আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত আরও ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গতকাল শনিবারও ৬ জন গ্রেপ্তার হন। এ নিয়ে দুই দিনে মোট ১২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— উপজেলার চরপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আব্দুর রবের ছেলে মোঃ আমজাদ হোসেন (১৯), চরপাতা ৮ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ কামাল (২৩), মোঃ সেলিম খানের ছেলে মোঃ আরাফাত আজগর (২৭), মোঃ শহিদ হাওলাদারের ছেলে মোঃ ইলিয়াস (২৫), মোঃ আকবর হোসেন (৩৫) এবং চরখলিফা ৮ নম্বর ওয়ার্ডের মৃত রফজল আমিন পাটোয়ারীর ছেলে মোঃ আলাউদ্দিন পাটোয়ারী (৫০)।
পুলিশ জানায়, ডোপ টেস্টের মাধ্যমে তাদের মাদকসেবন বা মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা নিশ্চিত করা হয়েছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, `দৌলতখানে মাদকবিরোধী অভিযান চালিয়ে আজ রোববার ৬ জন ও গতকাল শনিবার ৬ জনসহ গত দুই দিনে মোট ১২জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হলো। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।'
ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বনগাঁও সরকারি আশ্রয়ণ প্রকল্প ঘেঁষে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে প্রকল্পে বসবাসরত ১৬০টি ভূমিহীন পরিবারের বসতভিটা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় দুই মাস ধরে এই কার্যক্রম চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
৮ ঘণ্টা আগে
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা মাঝেরপাড়া গ্রামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মরদেহ ঝালমুড়ি বিক্রেতা এক নারীর বসতঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটিকে হত্যার সন্দেহে স্থানীয়দের পিটুনিতে ওই নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে ২০ দিনের ব্যবধানে বহির্নোঙরে নোঙর করা তিনটি বিদেশি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। নাবিকদের জিম্মি করে জলদস্যুরা লুট করেছে কোটি টাকার মালামাল। এতে আতঙ্কে রয়েছেন জাহাজমালিক, শিপিং এজেন্ট ও নাবিকেরা। অভিযোগ রয়েছে, নির্বিঘ্নে ঘটছে এসব লুটপাটের ঘটনা।
৮ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ৯ থেকে ১২ জুলাই পর্যন্ত টানা চার দিনের ভারী বৃষ্টিপাতে মৎস্য ও কৃষি খাতের অন্তত ১৪০ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে শুধু মৎস্য খাতেই প্রায় ১২৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। কৃষিতে ক্ষতি হয়েছে ১৪ কোটি ৫০ লাখ টাকার। মৎস্য খাতে মোট ক্ষতির প্রায় ৭০ শতাংশই হয়েছে চিংড়িচাষিদের।
৮ ঘণ্টা আগে