
মালয়েশিয়ায় কর্মস্থলে যাওয়ার পথে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বিপ্লব হোসেন (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মালয়েশিয়ার জোহর রাজ্যের মোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব হোসেন যশোরের মনিরামপুর উপজেলার জালালপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে জীবিকার তাগিদে প্রায় ছয়-সাত বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান।
নিহতের ভাই সবুজ হোসেন বলেন, ‘শুক্রবার বিকেলে সহকর্মীর মোটরসাইকেলে চড়ে জোহর রাজ্যের মোয়া এলাকায় একটি বাড়িতে টাইলস বসানোর কাজে যাচ্ছিলেন বিপ্লব। এ সময় স্থানীয় কয়েকজন যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে তাঁদের পেছন থেকে আসছিলেন। তাঁদের মধ্যে একটি মোটরসাইকেল বিপ্লবদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে রাস্তার পাশের একটি দেয়ালে আঘাত পান বিপ্লব। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’
সবুজ হোসেন আরও বলেন, ‘আমাদের পরিবার অসচ্ছল। ধারদেনা করে ছয়-সাত বছর আগে স্ত্রী ও দুই সন্তান রেখে মালয়েশিয়ায় যায় বিপ্লব। নতুন করে কাগজপত্র তৈরি করতে না পারায় সে পালিয়ে কাজ করছিল। এখনো দেনা কাটিয়ে উঠতে পারেনি। এর মধ্যে ওর আকস্মিক মর্মান্তিক মৃত্যুতে আমাদের পরিবার ভেঙে পড়েছে।’

গত বুধবার ৭ অক্টোবর নাটোর রেলস্টেশন থেকে ক্রিলের ল্যাপটপটি চুরি হয়। পরদিন বৃহস্পতিবার অমল কুমার সাহা নামের এক ব্যক্তি নাটোর থেকে নওগাঁয় নিজ শ্বশুরবাড়ি যাওয়ার পথে নলডাঙ্গার মাধনগর স্টেশন এলাকায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনে একটি সিটের নিচে ক্রিলের ল্যাপটপটি দেখতে পান। পরে তিনি এটা নিয়ে তাঁর শ্বশুরবাড়ি...
৩ মিনিট আগে
গ্রাহকদের অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সুভাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আবিদুর রহমান ও পরিচালকদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। প্রতিষ্ঠানের অর্থ সংগ্রহ, ব্যয়, ব্যাংক হিসাব ও সম্পদের তথ্য যাচাই করবে সংস্থাটি...
২৪ মিনিট আগে
জয়পুরহাট সদর উপজেলার পুরানপৈল বাইপাস মোড়ে অভিযান চালিয়ে ৭৬৮ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এ অভিযান চালায়।
১ ঘণ্টা আগে
রাজশাহী মহানগরীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরে মো. জিয়া (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এরপর জিয়ার অন্য ভাইদের মারধরে গুরুতর আহত হয়েছেন তাঁর চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।
১ ঘণ্টা আগে