
ঢাকা: বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা সুবিধা পাবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা। পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও এ সুবিধা দেওয়া হবে।
এজন্য ‘বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানান, সামরিক শাসনের সময় জারিকৃত অধ্যাদেশের মাধ্যমে এসএসএফ চলছিল। উচ্চ আদালতের নির্দেশনায় ওই অধ্যাদেশকে নতুন করে আইনে রূপান্তর করা হচ্ছে।
আগের বিষয়গুলোকে রেখেই নতুন আইন করা হচ্ছে জানিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, প্রস্তাবিত আইনে নতুন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দৈহিক নিরাপত্তা দেওয়ার বিষয়টি যুক্ত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাতির পিতার দুই মেয়ে ও তাঁদের সন্তান; সন্তানদের স্বামী ও স্ত্রী এবং তাঁদের সন্তানরা এ নিরাপত্তা পাবেন।
জাতির পিতার পরিবারের সদস্যদের বাইরে গেজেট/প্রজ্ঞাপন দিয়ে ঘোষিত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং অন্য দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীরা এই আইনের আওতায় এসএসএফ নিরাপত্তা পাবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় না থাকলেও এই নিরাপত্তা পাবেন জানিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীত্ব না থাকলেও তিনি এ প্রটোকল পাবেন।
‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯’ এ যাই থাকুক না কেন, বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়ার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনীর আইনকে প্রাধান্য দেওয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

নাম ২৫০ শয্যার হাসপাতাল, অথচ জনবলকাঠামো এখনো আটকে আছে ১০০ শয্যাতেই। ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩০৪টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত মাত্র ১৫০ জন। চিকিৎসকদের ৮৮টি পদের ৬৯টিই শূন্য। এর মধ্যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার ও অ্যানেসথেটিস্টের কোনো পদেই নেই কর্মরত চিকিৎসক।
৪ ঘণ্টা আগে
দখলের উদ্দেশ্যে হামলা ও ভাঙচুরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাজধানীর মিরপুর ১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে আবার চিকিৎসাসেবা চালু হয়েছে। গত দুই দিন ফটকের সামনে ত্রিপল টানিয়ে শুধু টিকাদান কার্যক্রম চালানো হলেও গতকাল সোমবার একটি কক্ষ পরিষ্কার করে সেখানে টিকাদানের পাশাপাশি অন্যান্য স্বাভাবিক
৪ ঘণ্টা আগে
সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ধান ক্ষতিগ্রস্ত হওয়ায় গবাদিপশুর খাদ্যের তীব্র সংকটে পড়েছেন কৃষকেরা। তাঁরা বন্যার মধ্যে কোনোমতে ধান কেটে ঘরে তুলতে পারলেও খড় তুলতে পারেননি। ফলে গরু-মহিষের খাদ্যের জোগান নিয়ে কৃষকেরা বিপাকে পড়েছেন।
৪ ঘণ্টা আগে
রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজারে প্রকাশনা সংস্থা দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) একটি বিক্রয়কেন্দ্রে স্থানীয়দের বিরুদ্ধে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আমিনুল ইসলাম ও হুমায়ুন কবীর নামে প্রকাশনা সংস্থাটির দুই বিক্রয় কর্মীকে তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ পাওয়া গেছে...
৫ ঘণ্টা আগে