
বরিশালের মুলাদীতে মাদক বহন করতে অস্বীকৃতি জানানোয় সাইদুল মোল্লা (৩২) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মুলাদী থানায় অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা দেড়টার দিকে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের দড়িচর নয়ঘর এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাইদুল মোল্লা ওই এলাকার ছত্তার মোল্লার ছেলে। বর্তমানে তিনি মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহত সাইদুল মোল্লা জানান, তিনি প্রতিবেশীর একটি মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দড়িচর নয়ঘর এলাকার হাবিবুল রাড়ীর ছেলে শুক্কুর রাড়ী (৪৫) তাঁর গতিপথ রোধ করেন এবং একটি পলিথিনে মোড়ানো ইয়াবা ট্যাবলেটের প্যাকেট প্যাদারহাটে পৌঁছে দেওয়ার জন্য এক হাজার টাকার প্রলোভন দেখান। সাইদুল এই প্রস্তাবে রাজি না হওয়ায় শুক্কুর রাড়ী তাঁর ওপর ক্ষিপ্ত হন।
পরে সাইদুল, শুক্কুর রাড়ীর বাড়ির সামনে পৌঁছালে শুক্কুর ও তাঁর সহযোগীরা রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা সাইদুলকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেন এবং মোটরসাইকেলটি ভাঙচুর করে নিয়ে যান। পরে তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় সাইদুল মোল্লা বাদী হয়ে শুক্কুর রাড়ীসহ পাঁচজনের বিরুদ্ধে মুলাদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে জানতে শুক্কুর রাড়ীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা জানান, আহত যুবক লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাইদুর রহমান বাচ্চু বলেন, মুক্তিযোদ্ধারা চেক বা অনুদান পাওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেননি। তারা যুদ্ধ করেছেন গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য। তিনি আরও বলেন, ‘কোটা পাবে কি পাবে না—এ জন্য মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেননি। আজ কোটার কারণে মুক্তিযোদ্ধাদের অপমানিত হতে হচ্ছে।’
২২ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩৪ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
১ ঘণ্টা আগে
পঞ্চগড় সদর উপজেলার চাকলা ইউনিয়নে ইনডাকশন চুলায় ভাত রান্না করার সময় বিদ্যুতায়িত হয়ে নাসিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার শহিমের স্ত্রী। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পানিপাড়া গ্রামে মনি মিয়া শেখ (৪৫) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জয়নগর ইউনিয়নের পানিপাড়া গ্রামের কামরুল ঠাকুরের বাড়ির কাছে এ ঘটনা ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে