
গণভোটের গণ রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ আট দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে সমাবেশকে ঘিরে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মাঠ ও আশপাশের সড়কে টাঙানো হয়েছে ২০০ মাইক।
এর আগে দুপুর থেকেই সমাবেশস্থল ও নগরীর বিভিন্ন সড়কে নেতা-কর্মী ও সমর্থকদের আনাগোনা বাড়তে থাকে। এতে জিলা স্কুল মাঠ ও আশপাশের এলাকায় কর্মসূচিকে ঘিরে ব্যস্ততা দেখা যায়।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, সমাপনী সমাবেশে ১১ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। বিকেল পাঁচটায় সমাবেশের মূল কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। আয়োজকেরা রংপুর বিভাগের আট জেলা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি আশা করছেন।
সমাবেশে যোগ দিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে রংপুরে এসেছেন ইউসুফ আলী। তিনি বলেন, সমাবেশে অংশ নিতে সকালে রংপুরে এসেছি। কর্মসূচিতে বড় পরিসরে মানুষের অংশগ্রহণ হবে বলে আশা করছি।
গঙ্গাচড়া থেকে আসা মিলটন ইসলাম বলেন, অনেক দূর থেকে সমাবেশে যোগ দিতে এসেছি। আমাদের এলাকার মানুষের মধ্যেও কর্মসূচি নিয়ে আগ্রহ রয়েছে। দাবিগুলো নিয়ে নেতাদের বক্তব্য শুনতেই এখানে এসেছি। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিটি আমাদের উত্তরাঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ।
সমাবেশের সাউন্ড সিস্টেমের দায়িত্বে থাকা নাজমুল ডেকোরেটরের কর্মী অমূল্য চন্দ্র রায় জানান, মাঠে ৮০টি এবং মাঠের বাইরে বিভিন্ন সড়কে ১২০টি মাইক টাঙানো হয়েছে। মঞ্চ তৈরি ও মাইক স্থাপনের কাজ শেষ হয়েছে।
সমাপনী সমাবেশ বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য ও জাতীয় নাগরিক পার্টির রংপুর মহানগরের সদস্যসচিব আব্দুল মালেক বলেন, সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লংমার্চ রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করেছে। সমাপনী সমাবেশে বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। তিনি আট জেলার অন্তত পাঁচ লাখ নেতা-কর্মী ও সাধারণ মানুষের সমাগমের প্রত্যাশা করেন।

কিশোরগঞ্জের ভৈরবে রেললাইনের জয়েন্টের নাট-বল্টু খোলার সময় স্থানীয়দের হাতে আটক হন আশিক মিয়া (৩০) নামের এক যুবক। পরে পুলিশকে খবর দিলে তাঁরা ঘটনাস্থল থেকে ১৪টি নাট-বল্টুসহ যুবককে থানায় নেয় রেলওয়ে পুলিশ। পরে যুবকের বিরুদ্ধে মামলার পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে...
১১ মিনিট আগে
পিরোজপুরে সরকারি খাল দখলমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন শেষে ফেরার পথে একটি পুরোনো বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে চারজন আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থলের কাছে থাকা জেলা প্রশাসক আবু সাঈদ, পৌর প্রশাসক মাহামুদুর রহমান মামুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইফতেখারুল ইসলাম শামীম...
১৬ মিনিট আগে
সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চে আসা জামায়াতের দুই নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরের পর যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের পাশে সয়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
নাটোরের লালপুরে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে দুই ভাই-বোন মারা গেছে। আজ শনিবার বিকেলে উপজেলার গোপালপুর পৌর এলাকার ঈশ্বরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হচ্ছে ঈশ্বরপাড়া গ্রামের মো. আতিকুল ইসলাম ও মোছা. ববি খাতুন দম্পতির ছেলে আবু বক্কর সিদ্দিক (৬) ও মেয়ে সোহাগী খাতুন আতিয়ারা (৯)।
২৯ মিনিট আগে