
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় গরুতে ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) মাহতাবপুর গ্রামের আলী হায়দারের ছেলে দুলাল মিয়ার একটি গরু একই গ্রামের নজরুল মিয়ার ছেলে লিটন মিয়ার জমিতে ঢুকে ঘাস খায়।
এ ঘটনায় গরুটি খুঁটিতে বেঁধে রাখাকে কেন্দ্র করে সন্ধ্যায় দুলাল মিয়া ও লিটন মিয়ার মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জেরে আজ দুপুরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. নজু মিয়া চৌধুরী জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুলাল মিয়া ও লিটন মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন বলেন, গরু খুঁটিতে বেঁধে রাখা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

টেকনাফে বাহারছড়া গহিন পাহাড়ে জ্বলছে ভয়াবহ আগুন। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। দুর্গম এলাকায় পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।
১ ঘণ্টা আগে
খুলনা শিপইয়ার্ড ও চট্টগ্রামের নাসিরাবাদ শিল্প এলাকায় প্রায় সাড়ে ৯ একর (সরকারি স্বার্থসংশ্লিষ্ট) লিজ জমির চুক্তিভঙ্গ ও জালিয়াতির মাধ্যমে বিক্রির অভিযোগে একজন যুগ্ম সচিব, দুই সাবরেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ ঘণ্টা আগে
পঞ্চগড়ের দেবীগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার রাত ৮টার দিকে দেবীগঞ্জ সদর ইউনিয়নের নতুনবন্দর আব্দুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
রাজধানীর বিজিবি সদর দপ্তরের অফিসার্স কোয়ার্টারের একটি বাসা থেকে বিবি হালিমা নামের ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা ৩টার দিকে ওই মরদেহ উদ্ধার করে নিউমার্কেট থানা-পুলিশ।
১ ঘণ্টা আগে