আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) মিছিলে অংশগ্রহণ ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও ফুটেজ ছড়িয়ে দিয়ে উসকানি দেওয়ার ঘটনায় যুবলীগ কর্মী মো. খালিদ হোসেন রাজনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার বেলা ৩টার দিকে নগরীর চাঁনমারি বাজার এলাকা থেকে খুলনা থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রাজন নতুন বাজার অ্যাপ্রোচ রোডের শাহজাহানের ছেলে।
জানতে চাইলে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, যুবলীগ কর্মী মো. খালিদ হোসেন রাজনের বিরুদ্ধে গোপনে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। তিনি গতকাল শনিবার (১৫ আগস্ট) সারা দিন ফেসবুকে শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করেন। এ ছাড়া বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার করায় তাঁর বিরুদ্ধে মামলা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, যুবলীগ কর্মী মো. খালিদ হোসেন রাজন ২২ নম্বর ওয়ার্ডের ফাতেমা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের ওএমএসের ডিলার। অতিদরিদ্রদের মাঝে ওএমএসের চাল বিতরণ নিয়ে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।

জামালপুর সদরে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. মাহিদ (১৫) নামে আরেক কিশোর আহত হয়েছে। আহত মাহিদ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কুলগ্রাম এলাকার মৃত বাপ্পি মিয়ার ছেলে।
৫ মিনিট আগে
কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী লরিবহর পাবনার রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছেছে। রূপপুর প্রকল্পের সাইট অফিসের ইনচার্জ মো. রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশে আসা ইউরেনিয়ামের এটি দ্বিতীয় চালান।
১৩ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে এক দিনের ব্যবধানে দুই শিক্ষকের বদলির আদেশ ঘিরে সাত বছর ধরে জটিলতা চলছে। এ নিয়ে মামলা-মোকদ্দমা ও প্রশাসনিক জটিলতায় এখনো পদটি শূন্য রয়েছে। এতে বিদ্যালয়টির প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি অভিভাবকদের...
১৭ মিনিট আগে
ময়মনসিংহের গৌরীপুরে জমির দখল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মকবুল হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ শনিবার দুপুরে উপজেলার ভাংনামারী ইউনিয়নের চরভাবখালী গ্রামে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে