Ajker Patrika

নারায়ণগঞ্জে মধ্যরাতে আগুনে পুড়ল ঝুটের ৩০ গোডাউন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১৪: ৩৪
নারায়ণগঞ্জে মধ্যরাতে আগুনে পুড়ল ঝুটের ৩০ গোডাউন
রোববার দিবাগত রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বিলাসনগর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গার্মেন্টসের ঝুট কাপড়ের ৩০টি গোডাউনের মালামাল পুড়ে গেছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার কায়েমপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

গোডাউনের মালিক ইমরান হোসেন জানান, শ্রমিকদের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, রাতে হঠাৎ একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। এতে একের পর এক গোডাউনের মালামাল পুড়ে যায়।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা।

গোডাউন মালিকদের দাবি, প্রতিটি গোডাউনে প্রায় ৫ থেকে ১০ লাখ টাকা মূল্যের ঝুট কাপড় মজুত ছিল। ৩০টি গোডাউনের মালামাল পুড়ে যাওয়ায় তাঁরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, আগুনের খবর পেয়ে মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও শিবু মার্কেট ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত