
চট্টগ্রামের ফটিকছড়িতে চুরির অভিযোগ তুলে মো. নুরুল আফছার (৩৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তাঁর ভাই মো. রাসেল (৩২) গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বারমাসিয়া খন্দকারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নুরুল আফছার ওই এলাকার নুর নবীর ছেলে। আহত রাসেল তাঁর সহোদর।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা আড়াইটার দিকে নুরুল আফছার ও রাসেলের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে গ্রাম্য সালিসের কথা বলে তাঁদের বাড়ি থেকে ডেকে নিয়ে যান ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বারমাসিয়া করলিয়া ও মাস্টারপাড়া গ্রামের প্রায় ৪০-৫০ জন যুবক। সালিসে নেওয়ার আগে স্থানীয় লোকজন তাঁদের চোর বলে অভিযুক্ত করে মারধর শুরু করে।
এ সময় আফছারকে করলিয়া এলাকায় এবং রাসেলকে খন্দকারপাড়া নুরানি মাদ্রাসার পাশে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে দুজনই গুরুতর আহত হন। পরে তাঁদের খন্দকারপাড়া মাদ্রাসার সামনে নিয়ে আসা হয়। সেখানে রাসেলকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয় এবং আফছারকে গুরুতর আহত অবস্থায় মাদ্রাসার বারান্দায় ফেলে রাখা হয়।
এ সময় আফছারের ভাই হানিফ জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রাত ১০টার দিকে চিকিৎসক নুরুল আফছারকে মৃত ঘোষণা করেন। আহত রাসেল প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
নিহত ব্যক্তির স্ত্রী মুন্নী আক্তার বলেন, ‘আমার তিনটি অবুঝ সন্তানকে কী জবাব দেব? কীভাবে তাদের মানুষ করব বুঝতে পারছি না। সংসার কীভাবে চলবে সেটাও জানি না। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, একজন নিহত ও একজন আহত হয়েছেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কয়েকজন সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাদের ব্যবহৃত মোবাইল ফোন ছ
৫ মিনিট আগে
জরাজীর্ণ কাঠের সেতুর অবস্থা দেখতে গিয়ে বিপাকে পড়লেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার ও তাঁর সফরসঙ্গীরা। অতিরিক্ত মানুষের চাপে সেতুটির একটি অংশ হঠাৎ ভেঙে নদীতে পড়ে যান কয়েকজন নেতা-কর্মী। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন সংসদ সদস্য।
৮ মিনিট আগে
সরকারি নির্দেশনা অমান্য করে বিদ্যালয়ে চারা গাছের পরিবর্তে গাছের ডাল পুঁতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করানোর অভিযোগে পিরোজপুরের কাউখালী উপজেলার ১৪ নম্বর মধ্য সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র হালদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১১ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ‘সমকামিতায়’ জড়িত থাকার অভিযোগে দুই শিক্ষার্থীর আবাসিক সিট স্থায়ীভাবে বাতিল করেছে হল কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার রাতে ওই দুই শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়া হয়।
১১ মিনিট আগে