
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) দোসরদের সঙ্গে মিলে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।
আমিনুল হক বলেন, দায়িত্বভার নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে যে পরিকল্পনা নিয়েছিলেন, তা সাত মাসের মধ্যেই জনগণের সামনে দৃশ্যমান হয়েছে। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করছে। বিরোধী দল সংসদে সমর্থন দেওয়ার কথা বললেও সংসদের বাইরে তাদের ভিন্ন রূপ দেখা যায়।
প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় বিরোধী দলের যে ভূমিকা ছিল, সংসদের বাইরে এসে তারা সেই চরিত্রই ফুটিয়ে তুলছে। তারা মুখে বলে এক, অন্তরে আরেক।
বাক্স্বাধীনতার নামে বিরোধী মহল বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন আমিনুল হক। তিনি বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য যারা আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে গোপনে সহযোগিতা করছে, তারাই আবার অস্থিতিশীল পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করছে।
প্রতিমন্ত্রী বলেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছেন। এর চেয়ে বড় মিথ্যাচার আর কী হতে পারে।
আমিনুল হক আরও বলেন, জামায়াতে ইসলামী তাদের আচার-আচরণে জনগণের কাছে গোপন সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। জনগণের কাছে জান্নাতের টিকিট বিক্রি করতে না পেরে তারা এখন ভিন্ন পথ অবলম্বন করছে।
প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী দোসরদের সঙ্গে একত্র হয়ে দেশের ভেতরে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনগণকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের স্বপ্ন বাস্তবায়নে সরকার ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে কাজ করছে বলেও জানান আমিনুল হক।
নাসিরনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম এ হান্নান। জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, জেলা পরিষদ প্রশাসক মো. সিরাজুল ইসলাম সিরাজ ও অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন।
অনুষ্ঠান শেষে স্কুল, মাদ্রাসা, কলেজসহ ১২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।

সকালে গাছটি কাটার জন্য ১৮ জন শ্রমিক প্রস্তুত রাখা হয়েছিল। কিন্তু কুঠারের স্পর্শ ছাড়াই গভীর রাতে উপড়ে পড়ল বিশাল এক বটগাছ। এতে একটি পাকা বাড়িসহ কয়েকটি টিনের ঘর ও চারটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। চাল ও বিদ্যুতের তারের নিচে চাপা পড়ে এক নারী আহত হয়েছেন। এ ছাড়া পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে চরম ভোগান্ত
২ মিনিট আগেপাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকায় ভিমরুলের কামড়ে আহত দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মৃত শিশুরা হলো ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েশবাড়ী গ্রামের নয়ন হোসেনের ছেলে রোহান হোসেন (৩) এবং একই এলাকার সুজন হোসেনের ছেলে আরাফাত হোসেন (৪)।
১০ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি রাস্তার পাশের খাদে পড়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌডালা-কানসাট সড়কের মিল্লিকমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
আজ বুধবার রাতে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, গত মঙ্গলবার মতিঝিল এলাকা থেকে ফটোসাংবাদিক বাদল দাসসহ আরও ৬-৭ জনকে হাতেনাতে আটক করে ডিবি পুলিশ।
১৭ মিনিট আগে