
ঢাকার কেরানীগঞ্জে একসময়ের খরস্রোতা সিংহ নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে নদীর তীর দখল করে গড়ে ওঠা একটি বহুতল ভবনসহ পাঁচটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে উপজেলার রামেরকান্দা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় ক্ষতিগ্রস্ত কয়েকজন ব্যবসায়ী দাবি করেন, যে মার্কেটটি উচ্ছেদ করা হয়েছে, সেখানকার দোকানগুলো তৎকালীন সরকারি ইস্পাহানি কলেজের পরিচালনা কমিটি তাঁদের কাছে উচ্চমূল্যে বিক্রি করেছিল।
ব্যবসায়ীরা বলেন, ‘আমরা বৈধভাবে টাকা দিয়ে দোকান কিনেছিলাম। এখন উচ্ছেদের কারণে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলাম।’
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, ‘নদী দখলকারীদের আগেই নোটিশ দিয়ে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। অনেকেই নোটিশ পাওয়ার পর স্থাপনা অপসারণ করেছেন। যাঁরা করেননি, তাঁদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।’
ইউএনও আরও বলেন, ‘যেসব অবৈধ স্থাপনা এখনো অপসারণ করা হয়নি, মালিকদের নিজ খরচে দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় পর্যায়ক্রমে সেগুলোও উচ্ছেদ করা হবে।’

গোপালগঞ্জের কাশিয়ানী রেলওয়ে স্টেশনের সাবেক সেনা ক্যাম্পের সামনের বিশ্রামাগার থেকে মনির হোসেন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
৩ মিনিট আগে
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই আসামির জামিনের প্রতিবাদে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও সমাবেশ করেছেন জেলার সাংবাদিকেরা। আজ সোমবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
৩ মিনিট আগে
জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় গৃহবধূ সাজেদা ইসলাম সাজু হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৩ মিনিট আগে
ভাগ্যের চাকা ঘুরাতে জাপানে কর্মসংস্থানের স্বপ্ন বুনেছিলেন যুবক সোহেল রানা। সুদে ঋণ নিয়ে ও জমি বন্ধক রেখে দালালের হাতে তুলে দিয়েছিলেন ৫ লাখ টাকা। বিনিময়ে তাঁর হাতে ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্রও তুলে দেওয়া হয়েছিল। বিদেশযাত্রার প্রস্তুতি হিসেবে সোহেল স্বজনদের কাছ থেকে বিদায়ও নিয়েছিলেন।
২৮ মিনিট আগে