Ajker Patrika

কাশিয়ানী রেলস্টেশনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি
কাশিয়ানী রেলস্টেশনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সোমবার সকালে রেলস্টেশনের ছাউনির সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের কাশিয়ানী রেলওয়ে স্টেশনের সাবেক সেনা ক্যাম্পের সামনের বিশ্রামাগার থেকে মনির হোসেন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল আটটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মনির হোসেন কাশিয়ানী মধ্যপাড়া এলাকার রুকু মোল্লার ছেলে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান পরিবারের বরাত দিয়ে জানান, পারিবারিক কলহের জেরে গতকাল রোববার রাত ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যান মনির। ভোরে স্টেশনে কর্মরত কর্মচারীরা বিশ্রামাগারের ছাউনির সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত