
গোপালগঞ্জের মুকসুদপুরে এক যুবকের বিরুদ্ধে স্ত্রীকে বেঁধে রেখে চুল কেটে দেওয়া ও রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে উপজেলার গোহালা ইউনিয়নের গয়লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় পাঠিয়েছে।
অভিযুক্ত যুবকের নাম নাজমুল শেখ (২৮)। তিনি ওই গ্রামের নওয়াবালি শেখের ছেলে। নির্যাতনের শিকার সোনিয়া (২৫) মুন্সিগঞ্জের চরমুসুরিয়া এলাকার লোকমান সরকারের মেয়ে। তাঁরা সম্পর্কে স্বামী-স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুল নেশা করে প্রায়ই তাঁর স্ত্রীকে মারধর করতেন। গতকাল রাতেও কথা-কাটাকাটির একপর্যায়ে ঘরে আটকে রেখে হাত-পা বেঁধে স্ত্রীর মাথার চুল কেটে দেন। এ সময় দুই শিশুসন্তানের সামনে মধ্যযুগীয় কায়দায় স্ত্রীকে রাতভর নির্যাতন করেন তিনি।
স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার সকালে গৃহবধূর চিৎকার শুনে এগিয়ে যান তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘরের তালা ভেঙে নির্যাতনের শিকার গৃহবধূ ও দুই শিশুসন্তানকে উদ্ধার করে। এ সময় নাজমুলকে আটক করে এবং আহত সোনিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
নির্যাতনের শিকার সোনিয়া বলেন, ‘নাজমুল নেশা করে বাড়িতে এসে প্রায়ই মারধর করত। শিশুসন্তানদের সামনে হাত-পা বেঁধে চুল কেটে দিয়েছে, রাতভর মারধর করেছে। ধারালো অস্ত্র দিয়ে পিঠে কুপিয়ে জখম করেছে।’
অভিযুক্ত নাজমুল বলেন, ‘আমার স্ত্রী পালিয়ে যাওয়ার আশঙ্কায় তাঁকে হাত-পা বেঁধে চুল কেটে দিয়েছি, যেন সে না যেতে পারে।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মাতুব্বর জানান, নাজমুল মাদকসেবী। সে প্রায়ই মাদক সেবন করে স্ত্রীকে মারধর করে।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির কর্মকর্তা খোন্দকার আরঙ্গজেব বলেন, ‘খবর পেয়ে নির্যাতনের শিকার গৃহবধূসহ দুই সন্তানকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত নাজমুলকে আটক করে মুকসুদপুর থানায় পাঠিয়ে দিয়েছি। স্ত্রী মামলা দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যাকবলিতদের মাঝে বাংলাদেশ বিমানবাহিনীর মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে ত্রাণসামগ্রি বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নে রাজদিঘীর পার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণসামগ্রিগুলো বিতরণ করা হয়।
৬ মিনিট আগে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষার্থীদের নিয়মিত বাস ভাড়া মওকুফ করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা থেকে প্রকাশিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
৮ মিনিট আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে নদীভাঙন রোধে দ্রুত স্লুইসগেট নির্মাণ এবং জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার দাবিতে মানববন্ধন করেছে ভাঙনকবলিত এলাকার লোকজন।
১৫ মিনিট আগে
দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের উদ্যোগে আত্মপ্রকাশ করেছে ‘চবি কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন তহবিল’। বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধসসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দ্রুত ত্রাণসহায়তা পৌঁছে দেও
১৯ মিনিট আগে